Saturday, April 4, 2026

ফুটবল মাঠে ম.র্মান্তিক ঘটনা, বজ্রাঘাতে মৃ.ত্যু এক ফুটবলারের

Date:

Share post:

ফুটবল মাঠে মর্মান্তিক ঘটনা। মাঠে খেলার সময় বজ্রাঘাতে মৃত্যু হল এক ফুটবলারের। ফুটবলারের নাম সেপ্টাইন রাহার্জা। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়। এক ফ্রেন্ডলি ম্যাচ চলাকালীন ঘটে এই ঘটনা। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, ৩৫ বছর বয়সী এই ফুটবলার এক প্রীতি ম্যাচে খেলছিলেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, খেলা চলাকালীন আচমকা এক জোরালো বজ্রপাতে আঘাত পান সেপ্টাইন। বাজ সরাসরি তাঁর উপর পড়ে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সেপ্টাইন। তবে সেই সময়ে শ্বাস চলছিল তার। তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাকে মৃত ঘোষণা করা হয়।

ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে, স্টেডিয়াম থেকে মাত্র ৩০০ মিটার উপর থেকেই বজ্রপাতটি এসে ফুটবলারটিকে আঘাত করে। শনিবার স্থানীয় সময় বিকেল ৪.২০-তে এই ঘটনা ঘটে। তবে ম্যাচ শুরুর সময় আকাশ পরিষ্কার ছিল বলে জানা গিয়েছে। ম্যাচ যত গড়িয়েছে, তত বৃষ্টি শুরু হয়।

আরও পড়ুন- প্র.য়াত দেশের প্রবীণতম ক্রিকেটার দত্তাজিরাও গায়কোয়াড়

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...