Friday, June 26, 2026

প্র.য়াত দেশের প্রবীণতম ক্রিকেটার দত্তাজিরাও গায়কোয়াড়

Date:

Share post:

প্রয়াত দেশের প্রবীণতম ক্রিকেটার দত্তাজিরাও গায়কোয়াড়। বরোদায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে বয়স হয়েছিলো ৯৫ বছর। তিনিই ছিলেন দেশের প্রবীণতম জীবিত ক্রিকেটার। দেশের হয়ে ১১টি টেস্ট ম্যাচ খেলেন তিনি। ৯ বছরের ক্রিকেট কেরিয়ারে চারটি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন।দত্তাজিরাও গায়কোয়াড়ের প্রয়াণে শোকের ছায়া ভারতীয় ক্রিকেটমহলে।শোকপ্রকাশ করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।

এদিন তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন , “ বরোদা ক্রিকেটের ভবিষ্যৎ গড়ে দিয়েছিলেন দত্তাজিরাও স্যর। মোতিবাগ ক্রিকেট মাঠে বট গাছের নীচে নীল মারুতি গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতেন তিনি। আর খুঁজে নিতেন আগামী দিনের তারকাদের। তাঁর অভাব প্রতি মুহূর্তে অনুভূত হবে। ক্রিকেটবিশ্বের জন্য এটা বড় ক্ষতি।”

৯ বছরের ক্রিকেট কেরিয়ারে চারটি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন দত্তাজিরাও। দেশের হয়ে ১১টি টেস্ট ম্যাচ খেলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৫২ সালে দেশের জার্সিতে অভিষেক ঘটেছিল দত্তাজিরাওয়ের।

আরও পড়ুন- আজ লাল-হলুদের সামনে মুম্বই, দলে একাধিক পরিবর্তন আনতে চলেছেন কুয়াদ্রাত

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...