Friday, April 3, 2026

দীর্ঘজীবী হোক দুই দেশের মৈত্রী: আবু ধাবিতে বললেন মোদি

Date:

Share post:

ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর এই মৈত্রী দীর্ঘজীবী হোক। আবুধাবিতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে বললেন যেভাবে আমি শাহী ও ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসেছেন তাতে তিনি অভিভূত। প্রায় হাজার পঞ্চাশেক দর্শকের সামনে এদিন ভাষণ দিলেন মোদি।

এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আপনারা আজ আবু ধাবিতে ইতিহাস সৃষ্টি করলেন। ইউএই’র সমস্ত কোনা থেকে, ভারতের বিভিন্ন রাজ্য থেকে সকলে এসেছেন। কিন্তু সকলের হৃদয় একসুতোয় গাঁথা। এই ঐতিহাসিক স্টেডিয়ামে প্রতিটি হৃদস্পন্দন বলছে, ভারত-ইউএই মৈত্রী দীর্ঘজীবী হোক।” অতীতের কথা তুলে ধরে মোদি বলেন, “আমার মনে পড়ছে ২০১৫ সালে আমার ইউএই সফরের কথা। আমি তখন কূটনীতির দুনিয়ায় নতুন। আমাকে বিমানবন্দরে স্বাগত জানাতে ৫ ভাইকে নিয়ে এসেছিলেন সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট। ওঁর চোখে যে ঝলক ও উষ্ণতা দেখেছি তা আমি ভুলতে পারব না। আমার মনে হচ্ছিল খুব ঘনিষ্ঠ কারও সঙ্গে দেখা করতে এসেছি, যেন আমার পরিবারেরই কেউ!”

মূলত আবুধাবিতে বিএপিএস মন্দির উদ্বোধন উপলক্ষে এই সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বুধবার মন্দির উদ্বোধনের আগে মন্দিরটি সাজিয়ে তুলতে দিনরাত এক করে কাজ করছেন বহু হিন্দু স্বেচ্ছাসেবী। এ প্রসঙ্গে মোদি বলেন, “যখন আমি এখানে মন্দির নির্মাণের কথা বলেছিলাম, ওঁরা নির্দ্বিধায় রাজি হয়ে গিয়েছিলেন। আমি অভিনন্দন জানাতে চাই প্রথম ইউএই মহাকাশচারীকে, যিনি ৬ মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন।”

আরও পড়ুন- ফের অসুস্থ মেয়র ফিরহাদ হাকিম, ভর্তি হাসপাতালে

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...