Tuesday, June 9, 2026

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সাফল্যের নজির ছেলেদের, টপার লিস্টে নেই কোনও ছাত্রী!

Date:

Share post:

সর্বভারতীয় স্তরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ছেলেদের একচ্ছত্র আধিপত্য চোখে পড়ল। জেইই মেইন ২০২৪(JEE Main 2024) সেশন ১ পরীক্ষার ফলাফল প্রকাশিত হতেই দেখা গেল টপারদের তালিকায় কোনও ছাত্রীর নাম নেই। প্রথম ২৩ জনের মধ্যে শুধুমাত্র ছাত্রদেরই আধিপত্য রয়েছে। বোর্ড সূত্রে পাওয়া খবর অনুযায়ী কোনও ছাত্রীই ১০০% নম্বর না পাওয়ায় তাঁরা টপ লিস্টে জায়গা করতে পারেননি।

jeemain.nta.nic.in এবং jeemain.nta.ac.in-এ ফলাফল প্রকাশিত হয়েছে। গত কয়েক বছরে দেশের বড় বড় পরীক্ষা যেমন UPSC, JEE, NEET ইত্যাদিতে টপারদের তালিকায় মেয়েদের নাম অন্তর্ভুক্ত ছিল। জ্বলজ্বল করেছে। কিন্তু এই বছর JEE মেইন সেশন ১ রেজাল্ট টপার লিস্ট ২০২৪ এ কোনও ছাত্রী জায়গা করতে পারেননি। মহিলাদের মধ্যে যিনি প্রথম হয়েছেন তিনি গুজরাটের বাসিন্দা, নাম দ্বিজা ধর্মেশ কুমার পাটিল। তাঁর প্রাপ্ত নম্বর ৯৯.৯৯ শতাংশ।


Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...