Saturday, April 4, 2026

পাঞ্জাবে যাবেন মমতা: স্বর্ণমন্দির থেকে রাজনৈতিক বৈঠক- সফরে আর কী কী

Date:

Share post:

কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসার জেরে ১০০ দিনের কাজে টাকা না পাওয়া মানুষদের রাজ্য সরকারের পক্ষ থেকে বকেয়া মিটিয়ে দিয়েই পাঞ্জাব যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ২১ ফেব্রুয়ারি স্বর্ণমন্দিরে যাওয়ার কথা রয়েছে তৃণমূল (TMC) সভানেত্রীর। লোকসভা ভোটের মুখে হঠাৎই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঞ্জাব সফর নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

সূত্রের খবর, ২১ ফেব্রুয়ারি পাঞ্জাবে (Panjab) যাবেন মমতা৷ সেখানে স্বর্ণমন্দিরে যাওয়ার পাশাপাশি আপ (AAP) নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন তৃণমূল সুপ্রিমো৷ পাঞ্জাবির মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের (Bhagwant Mann) পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গেও বৈঠক করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। বৈঠকে কীভাবে দিল্লি-পাঞ্জাব সীমানায় কৃষক আন্দোলনের ঝাঁঝ বাড়ানো যায়, তা নিয়ে আপ নেতৃত্বকে পরামর্শ দিতে পারেন মমতা। দেশে তাঁর মতো আন্দোলন সংগঠিত করার ক্ষমতা খুব কম নেতারই আছে। তৃণমূল সুপ্রিমো নিজেই বলেছেন, তাঁর আরেক নাম ‘আন্দোলন’।

কেন্দ্র থেকে মোদি সরকারকে হঠাতে যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল সেখানে কংগ্রেসের ‘দাদাগিরি’তে মনক্ষুণ্ণ তৃণমূল-সহ বেশ কয়েকটি দল। বাংলায় যে জোট হবে না সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তৃণমূল সভানেত্রী মমতা। এক্ষেত্রে আম আদমি পার্টি ও তৃণমূল নীতিগত দিক থেকে মিলে রয়েছে৷ কারণ, আপও জানিয়েছে, পাঞ্জাবে কংগ্রেসকে আসন ছাড়া হবে না৷ এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে তৃণমূল ও আপের স্ট্র্যাটেজি কী হতে পারে, তা নিয়েও মমতার সঙ্গে আপ নেতৃত্বের আলোচনা হতে পারে। সবমিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) পাঞ্জাব সফরে নজর জাতীয় রাজনৈতিক মহলের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...