Friday, April 3, 2026

প্রেমিকা বা পরিজন নিয়ে শহরের নামী রেস্তোরাঁয় যাবেন? সাবধান! সতর্ক করছে পুলিশ

Date:

Share post:

প্রেমদিবস পালনে নামীদামি রেস্তোরাঁয় খাওয়াটা তো ‘আ মাস্ট থিং’। সবাই যখন রেস্তোরাঁয় ভিড় জমাবেন তখন আপনি জায়গা পাবেন তো? এই আশঙ্কাতেই সবাই ঝপাঝপ অনলাইনে রেস্তোরাঁর বুকিং করছেন কী? এবছর প্রেমদিবসে ঠিক সেভাবেই সিট বুকিং করে শেষে না খেয়েই ফিরতে হল অনেক যুগলকে। কলকাতা পুলিশকেও এবার মাঠে নেমে সতর্ক করা হচ্ছে অনলাইন বুকিংয়ের দিকে না যেতে।

প্রেমদিবসে প্রেমিকার হাত ধরে দামী রেস্তোরাঁয় খেতে গিয়ে শহরের অনেক যুগলই এক গুরুতর সমস্যার মুখে পড়লেন। অনলাইনে বুকিং করা রেস্তোরাঁয় আগে থেকে পেমেন্ট করার পরও সেখানে গিয়ে দেখতে পেলেন তাঁদের কোনও বুকিংই নেই। রেস্তোরাঁয় খেতেও পেলেন না, অথচ অ্যাকাউন্ট থেকে টাকাও কাটা গেল।

রেস্তোরাঁর ম্যানেজাররা স্পষ্ট বলছেন তাঁদের অনলাইনে বুকিংয়ের কোনও ব্যবস্থাই নেই। তাড়াতাড়ি বুকিং করা নম্বরে ফোন করে দেখা গেল নম্বরটিরও আর কোনও অস্তিত্বই নেই। অর্থাৎ পুরো বিষয়টাই অনেকটা জামতারা গ্যাংয়ের মতো অ্যাকাউন্ট থেকে মুহূর্তে টাকা গায়েব। বুধবার এই ঘটনা শহরের একাধিক রেস্তোরাঁয় একই ঘটনা। প্রেম দিবসের দিনটাকেই বেছে নেওয়াটা প্রতারকদের জন্য সুবিধাজনক, কারণ এই দিনে সদ্য বাস্তব জীবনের দরজা খুলে ফেলা কিশোর কিশোরীরা এই দিন তাড়াহুড়ো করে অনেক বুকিং করে।

কলকাতা পুলিশ আপাতত সেই তদন্তে সবার আগে সতর্ক করছে। সাইবার ক্রাইম বিভাগ খোঁজ চালাচ্ছে এই গুপ্ত প্রতারকদের। সতর্ক করা হচ্ছে বুকিং করার আগে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...