Tuesday, June 23, 2026

যমজ সন্তান সহ ভারতীয় বংশদ্ভূত দম্পতির রহস্যজনক মৃত্যু ক্যালিফোর্নিয়ায়

Date:

Share post:

আমেরিকার ক্যানিফোর্নিয়ায় রহস্যজনকভাবে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি ও তাঁদের দুই সন্তানের। মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও পুলিশের প্রাথমিক অনুমান খুন করে আত্মহত্যার ঘটনা এটি। প্রায় আট বছর ধরে তাঁদের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলা চলছিল। তার সঙ্গে এই মৃত্যুর কোনও যোগাযোগ রয়েছে কী না তদন্ত করছে পুলিশ।

নয় বছর ধরে আমেরিকার প্রবাসী কেরালার আনন্দ সুজিত হেনরি ও তাঁর স্ত্রী অ্যালিস প্রিয়াঙ্কা বেনজিগার। তাঁরা দুজনেই আইটি প্রফেশনাল। তাঁদের চার বছর যমজ ছেলে ছিল। অথচ ২০১৬ সালে আনন্দ বিবাহ বিচ্ছেদ মামলা দায়ের করে।

১৩ ফেব্রুয়ারি তাঁদের সান মাতেও শহরের ফ্ল্যাটে ওয়েল ফেয়ার চেকের জন্য আধিকারিকরা যান তখন কোনও উত্তর না পেয়ে একটি খোলা জানলা দিয়ে ভিতরে ঢোকেন তারা। সেখানে বাথরুমে দম্পতির মৃতদেহ ও বেডরুমে দুটি শিশুর মৃতদেহ দেখতে পান। দম্পতির গায়ে বুলেটের দাগ থাকলেও শিশুদুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কোনও সুইসাইড নোট না পাওয়া গেলেও একটি নাইন এমএম পিস্তল পাওয়া গিয়েছে।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...