Wednesday, June 24, 2026

ফের প্রতিশ্রুতি পালন অভিষেকের, ১৭ তারিখ উদ্বোধন চড়িয়াল সেতুর

Date:

Share post:

কথা দিলে তিনি কথা রাখেন- এটাই তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) USP। সারা বাংলার মানুষই সেটা ইতিমধ্যে জেনে গিয়েছেন। জনগণের এবার ৫০ বছরের দাবিকে পূরণ করতে চলেছেন ডায়মন্ডহারবারের (Diamond Harbor) সাংসদ। নির্মাণ হয়েছে চড়িয়াল সেতু (Charial Bridge)। ১৭ ফেব্রুয়ারি সাংসদ উদ্বোধন করবেন অভিষেক।

চড়িয়ালের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি সেতুর। দীর্ঘ ৩৪ বছর এই দাবি পূরণ করেনি বিগত বাম সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্যার কথা জানতে পেরেই ঘোষণা করেন, এই সেতু তিনি নির্মাণ করেই ছাড়বেন। সেই মতোই কাজ এগোয়। ১৭ তারিখ এই সেতুর উদ্বোধন করবেন সাংসদ। এর ফলে চড়িয়াল থেকে আছিপুর, অন্যদিকে ফলতা থেকে আমতলা যাতায়াতে সুবিধা হবে। একইসঙ্গে বজবজ রেলস্টেশনে খুব দ্রুত পৌঁছানো যাবে।

এই উন্নয়নে খুশি এলাকাবাসী। যানজটেরও অবসান হবে। ইতিমধ্যেই ৫৭৮০ কোটি টাকার উন্নয়নের কাজ করেছে তৃণমূল সরকার। এলাকায় আরও ১০ হাজার কোটি টাকার কাজ আগামী ১০ বছরে করবে বলে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

 

 

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...