Tuesday, June 23, 2026

ফের সরব বজরং-সাক্ষী-ভিনেশরা, চিঠি দিলেন বিশ্ব কুস্তি সংস্থাকে

Date:

Share post:

বিশ্ব কুস্তি সংস্থাকে চিঠি দিলেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা। সম্প্রতি ভারতীয় কুস্তি সংস্থার উপর থেকে শাস্তি প্রত্যাহার করে নিয়েছে বিশ্ব কুস্তি সংস্থা। গতবছর সর্বভারতীয় কুস্তি সংস্থাকে সাসপেন্ড করেছিল বিশ্ব কুস্তি সংস্থা। মঙ্গলবা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় বিশ্ব কুস্তি সংস্থা। আর এরপরই বিশ্ব কুস্তি সংস্থা, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ও ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি পিটি ঊষাকে চিঠি দিলেন আন্দোলনকারি কুস্তিগিরেরা। তাদের মতে , ভারতীয় কুস্তি সংস্থার উপর থেকে শাস্তি প্রত্যাহার করে নেওয়ায় কুস্তিগিরদের বিপদ বাড়তে পারে।

এদিন বজরং-সাক্ষী-ভিনেশরা চিঠিতে লেখেন, এই সিদ্ধান্তের ফলে কুস্তিগিরেরা আবার বিপদের মুখে পড়লেন। কেন্দ্রীয় সরকারের কথা না শুনে চলার ফলেই ভারতীয় কুস্তি সংস্থাকে নিলম্বিত করা হয়েছিল। তার থেকেই প্রমাণিত, নতুন কমিটি পুরনো কমিটির মতোই নিজের ইচ্ছায় চলে। কারও কথা শোনে না। কুস্তিগিরদের উপর জোর করে নিয়ম চাপিয়ে দেয়। অন্যথায় শাস্তির ভয় দেখায়। কুস্তি চালানোর জন্য একটি অ্যাড-হক কমিটি তৈরি করেছিল কেন্দ্র। সেই কমিটিকেও মানতে চায়নি সঞ্জয় সিং-এর নেতৃত্বাধীন কমিটি। এই সঞ্জয় ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ। ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন কুস্তিগিরেরা। তাঁরা বিশ্ব সংস্থাকে অনুরোধ করেছেন, যাতে বিষয়টি খতিয়ে দেখে তারা সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন- দুরন্ত ইনিংস রোহিত-জাদেজার, প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ভারতে রান ৩২৬

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...