Saturday, June 13, 2026

দুরন্ত ইনিংস রোহিত-জাদেজার, প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ভারতে রান ৩২৬

Date:

Share post:

আজ থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ। রাজকোটে প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ভারতে রান সংখ্যা ৩২৬। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন রবিন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব। দূরন্ত ইনিংস রোহিত শ্ররমা, রবীন্দ্র জাদেজার। দুজনই করেন শতরান । ১৩১ রান করেন রোহিত শর্মা। ১১০ রানে অপরাজিত জাদেজা। অভিষেক ম্যাচে অর্ধশতরান সরফরাজ খানের।

ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। মাত্র ১০ রানে আউট হন যশস্বী জসওয়াল। এরপরই শূন্যরানে আউট হন ভারতের তরুন ক্রিকেটার শুভমন গিল। ৫ রানে আউট হন রজত পতিদার। এরপর দলকে ভরসা দেন অধিনায়ক রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। ১৩১ রান করেন রোহিত। এই রানের সুবাদে একবছর পর টেস্ট ক্রিকেটে শতরান এল রোহিতের ব্যাট থেকে। জাদেজার সঙ্গে ২০৪ রানের জুটি গড়েন ভারত অধিনায়ক। অপর দিকে ১১০ রানে অপরাজিত জাড্ডু। এই রানের সুবাদে টেস্টে ৩০০০ রানের গণ্ডিও বৃহস্পতিবার পার করলেন জাদেজা। এদিকে অভিষেক ম্যাচে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স সরফরাজ খানের। ৬২ রান করেন তিনি। ইংল্যান্ডের হয়ে বল হাতে তিন উইকেট মার্ক উডের। একটি উইকেট ট্ম হার্টলির।

আরও পড়ুন- আসন্ন টি-২০ বিশ্বকাপে রোহিতই অধিনায়ক, জানিয়ে দিলেন বোর্ড সচিব

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...