Saturday, June 13, 2026

আসন্ন টি-২০ বিশ্বকাপে রোহিতই অধিনায়ক, জানিয়ে দিলেন বোর্ড সচিব

Date:

Share post:

আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা, বুধবার এক অনুষ্ঠানে এসে এমনটাই জানেলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। টি-২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে হবেন, তা নিয়ে আলোচনা চলছিল। রোহিত শর্মা না হার্দিক পান্ডিয়া? কার হাতে যাবে নেতৃত্বের ভার? এই আলোচনার মধ্যে বুধবার জয় শাহ জানিয়ে দিলেন আসন্ন টি-২০ বিশ্বকাপে অধিনায়ক থাকছেন রোহিতই।

এই নিয়ে বুধবার জয় শাহ বলেন, “গতবছর একদিনের বিশ্বকাপে টানা ১০টা ম্যাচ জেতার পরেও আমরা আহমেদাবাদে ফাইনালে হেরে গিয়েছিলাম। কিন্তু আমি কথা দিচ্ছি এই বছর রোহিত শর্মার নেতৃত্বেই আমরা টি-২০ বিশ্বকাপ জিতব।”

এরপরই বিরাট কোহলির প্রসঙ্গেও মুখ খোলেন জয় শাহ। তিনি কি খেলবেন টি-২০ বিশ্বকাপ? রোহিতের মতো তিনিও ২০২২ টি-২০ বিশ্বকাপের পর আর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে খেলেননি। ব্যক্তিগত কারণে বিরাট সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এর উত্তরে জয় শাহ বলেন, ‘‘আমরা এ নিয়ে দ্রুত কথা বলব কোহলির সঙ্গে।’’

আরও পড়ুন- হায়দরাবাদ ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল



Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...