Saturday, June 13, 2026

নাটক বিজেপির, সন্দেশখালি যাওয়ার রণে ভঙ্গ শুভেন্দুর

Date:

Share post:

সন্দেশখালি অভিযানকে কেন্দ্র করে টাকিতে অশান্তির। একের পর এক নাটকে গ্রেফতার দুই বিজেপি কর্মী। গ্রেফতারির ঘটনায় ক্ষুব্ধ দল। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপির রাজ্য নেতৃত্ব।পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারিতে ক্ষুব্ধ বিজেপি। শমীক ভট্টাচার্য বলেন, ১৪৪ জারি না থাকা সত্ত্বেও টাকিতে বিজেপিকে আটকানো হয়েছে। মহিলাদের আক্রমণ করা হয়েছে। বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। শাহজাহানদের খোঁজ পাচ্ছে না পুলিশ, এদিকে একের পর এক বিজেপি কর্মীদের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
মঙ্গলবার গভীর রাতেই সন্দেশখালির ১৯ টি জায়গায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বুধবার সকালে টাকির হোটেলে গিয়ে সুকান্ত মজুমদারকে বিষয়টি জানান পুলিশ আধিকারিকরা। কর্মসূচি বাতিলের আর্জি জানান। কিন্তু তা মানতে রাজি হননি বিজেপি নেতা। এর পরই হোটেলের গেটে মোতায়েন করা হয় পুলিশ। বৃহস্পতিবার সন্দেশখালি যাওয়ার পথে বিরোধী দলনেতা দাবি করেছেন, সুপ্রিম কোর্টের রায়ের পর ১০০০ কোটি টাকা ফেরত দিতে হবে তৃণমূলকে।
সন্দেশখালি আমি যাবই! আইনি সহায়তা নিয়ে যাব! বৃহস্পতিবার সন্দেশখালিতে যাওয়ার অনেক আগেই ফের আটকায় পুলিশ। সেখানেই রাস্তায় বসে পড়েন শুভেন্দু। পুলিশের বাধা পেয়ে প্রায় ঘণ্টা খানেক রাস্তায় বসে থাকেন শুভেন্দু। তিনি জানান, আদালত ১৪৪ ধারা তুলে দেওয়ার পর আজ আমরা নিয়ম মেনে চার জন বিধায়ক যাচ্ছিলাম। এরপরেও আটকানো হল। পুলিশ যে আটকেছে, সেটার প্রমাণ রাখছি। পুরো বিষয়টি নিয়ে তিনি ফের আদালতের দ্বারস্থ হবেন বলে জানান।
শুভেন্দু এদিন বলেন, সন্দেশখালি আমি পৌঁছব। সম্পূর্ণ আইনি সহায়তা নিয়ে। আটকাতে পারবে না! সময় কথা বলবে। আমি এখানে ৪০ মিনিট বসে আছি। আরও খানিকক্ষণ থাকব। আমাকে ছাড়ার জন্য পুনর্বিবেচনা করার অনুরোধ করছি। এটা আমার লাগবে কাজে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...