Wednesday, April 1, 2026

ছোট্ট পদক্ষেপে বেঁচেছে একাধিক প্রাণ! চোপড়ার সেই ‘সাহসী মেয়ে’ই পেলেন ‘বীরাঙ্গনা সম্মান’

Date:

Share post:

শিশুমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অশান্ত উত্তর দিনাজপুরের চোপড়া (Chopra)। এবার সেদিনের ভয়াবহ দুর্ঘটনার খবর দিয়ে বড় সম্মান পেলেন গ্রামের একরত্তি মেয়ে। দুর্ঘটনার খবর দেওয়া তরুণীর হাতে এদিন বীরঙ্গনা সম্মান (Birangana Samman) তুলে দেওয়া হয়। মেয়েটি সেদিন খবর না দিলে আরও শিশুর (Child) প্রাণ যেতেই পারত। সেকারণেই বৃহস্পতিবার সাহসিকতার জন্য লায়লা বাবুকে (Laila Babu) বীরঙ্গনা সম্মান দিল শিশু সুরক্ষা কমিশন (State Child Rights Protection Commission) । উত্তর দিনাজপুরের চোপড়ায় চেতনাগছ বিএসএফ-এর (BSF) গাফিলতিতে প্রাণ গিয়েছে চার শিশুর। ইতিমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। আর দুর্ঘটনার দিন চরম সাহসিকতার পরিচয় দিয়ে এবার সম্মানিত হল গ্রামের এক শিশু।

কমিশন সূত্রে খবর, ওইদিন ঘটনাস্থলেই দাদা তালেব আলমের সঙ্গে খেলছিল মেয়েটি। খেলতে খেলতে চোখের সামনে দাদা-কে বিএসএফের খোঁড়া ড্রেনে পড়ে যেতে দেখে বোন। এরপর তাঁর বাকি সঙ্গীদেরও একে একে সেখানে পড়ে যেতে দেখে। ছোট্ট মেয়েটি সেদিন ভয় না পেয়ে ছুটে আসে গ্রামে। চিৎকার করে সকলকে জানায় দুর্ঘটনার কথা। এরপর তড়িঘড়ি বাসিন্দারা পৌঁছন দুর্ঘটনাস্থলে। ঘটনায় শিশু কমিশনের সদস্যরা ওই মেয়ের সাহসিকতার প্রশংসা করেছেন। এদিকে ঘটনার তদন্তে নেমে রাজ্য কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস জানান, গ্রামে বেশিরভাগ মানুষই দিনমজুর পরিবারের। বাংলাদেশ সীমান্ত লাগোয়া হওয়ায় কাঁটা তার পার করে মাঠে কাজ করতে যান গ্রামের পুরুষরা। কাজ করার জন্য বিএসএফ সকালে বর্ডার গেট খুলে দেন। কাজ শেষে আবার বাড়ি ফেরেন তাঁরা। এদিনের মৃত্যুর ঘটনা হয়তো আরও পরে জানতে পারতেন গ্রামবাসীরা। কিন্তু দ্রুততার সঙ্গে দুর্ঘটনার কথা সকলকে জানায় লায়লা বাবু। নাহলে আরও বড় বিপদ ঘটতেই পারত।

 

 

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...