Tuesday, June 23, 2026

অভিষেক ম্যাচে খেলতে নেমেই নজির সরফরাজের

Date:

Share post:

অভিষেক ম্যাচে দুরন্ত ইনিংস খেলেন সরফরাজ খান। আজ রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নামে ভারতীয় দল। এই ম্যাচে অভিষেক হয় সরফরাজের। আর অভিষেক ম্যাচে খেলতে নেমেই ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেন তিনি। ৬৬ বলে ৬২ রান করেন তিনি। তবে যেভাবে সরফরাজ খেলছিলেন, তাতে মনে করা হচ্ছিল অভিষেকেই শতরান করে ফেলবেন। তবে সরফরাজকে ফিরতে হল মাত্র ৬২ রানেই। তবে সেটা রবীন্দ্র জাদেজার ভুলে। জাদেজার ভুলে রান আউট হয়ে যান তিনি।ম্যাচ শেষে সি নিয়ে মুখ খুললেন সরফরাজ। তরুণ ব্যাটারের কথায় অভিমান ঝরে পড়ল।

এই নিয়ে ম্যাচ শেষে সরফরাজ বলেন, “এটা খেলারই অংশ। বোঝাপড়ার ভুল হতেই পারে ক্রিকেটে। কখনও রান আউট হয়, আবার কখনও রান হতে পারে। মধ্যাহ্নভোজের সময় আমি জাদেজার সঙ্গে কথা বলেছিলাম। ওকে অনুরোধ করেছিলাম যাতে খেলার সময় আমার সঙ্গে নিয়মিত কথা বলে। খেলার সময় কথা বলতে ভাল লাগে। তার উপর প্রথমবার নেমেছিলাম। তাই জন্য জাদেজাকে বলেছিলাম কথা বলে যাওয়ার জন্য। ও সেটাই করেছে এবং আমার ব্যাটিংয়ের সময় অনেক সাহায্য করেছে।“

নিজের অভিষেক নিয়েও মুখ খোলেন সরফরাজ, “প্রথমবার মাঠে আসা এবং বাবার সামনে জাতীয় দলের টুপি নেওয়া, এই অনুভূতি বলে বোঝানো যাবে না। ছ’বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করার পর থেকে ভারতের হয়ে খেলার ইচ্ছা ছিল। আজ তা পূর্ণ হয়েছে।”

এদিকে অভিষেক ম্যাচে খেলতে নেমে নজির গড়েন সরফরাজ। এক্ষেত্রে সরফরাজ ছুঁয়ে ফেললেন হার্দিক পান্ডিয়াকে। টেস্টে ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড এখন যুগ্ম ভাবে তাঁদের দখলে।

আরও পড়ুন- ফের সরব বজরং-সাক্ষী-ভিনেশরা, চিঠি দিলেন বিশ্ব কুস্তি সংস্থাকে


Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...