Tuesday, March 24, 2026

পাননি সমন! ইডির তলবে সাফ জানালেন মহুয়া, পাল্টা পদক্ষেপের ভাবনা

Date:

Share post:

বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন (Foreign Exchange Violation) লঙ্ঘন করার অভিযোগ! এবার সেই সংক্রান্ত এক মামলায় তলব করা হল মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। আগামী সোমবারই তাঁকে ইডির (Enforcement Directorate) দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই একটি মামলায় তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তলব করেছে বলে খবর। যদিও ইডির তরফে তিনি কোনও সমন পাননি বলেই জানিয়েছেন মহুয়া। তৃণমূলের (TMC) প্রাক্তন সাংসদের দাবি তাঁর বিরুদ্ধে ওই ধরনের কোনও অভিযোগ আনা যেতে পারে না। আর সেকারণেই এবার পাল্টা আইনজীবী মারফৎ ইডিকে চিঠি পাঠাতে চলেছেন মহুয়া। তবে মহুয়ার বিরুদ্ধে এমন পদক্ষেপকে একেবারেই সহজভাবে দেখছে নে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরেই একের পর এক এমন পদক্ষেপ নিচ্ছে মোদি সরকার। লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের জোর করে হেনস্থা করার জন্যই এমন পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

এদিকে বৃহস্পতিবারই তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে তলব করেছে ইডি। আগামী বুধবার দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। পাশাপাশি এদিন এক চিটফান্ড মামলার তদন্তে মুকুল রায়কেও ইডি হাজিরার নির্দেশ দিয়েছে বলে খবর। আগামী ১৯ ফেব্রুয়ারি দিল্লির ইডি দফতরে হাজিরা দিতে হবে তাঁকে। তবে মহুয়া হাজিরা দেবেন কী না তা এখনও স্পষ্ট নয়। ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’কাণ্ডে গত ডিসেম্বরেই মহুয়ার সাংসদ পদ বাতিলের সুপারিশ করেছিল লোকসভার এথিক্স কমিটি। ৪৯৫ পৃষ্ঠার রিপোর্ট তারা জমা দেয়। ওই রিপোর্ট পড়ে দেখার জন্য সময় চেয়েছিল তৃণমূল। এরপরই এথিক্স কমিটি রিপোর্টে মহুয়াকে কড়া শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়। সেই সঙ্গে বাতিল হয়ে যায় তাঁর সাংসদ পদ।

 

 

 

 

Related articles

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...