Friday, June 26, 2026

প্যান্টোগ্রাফ ভেঙ্গে ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা, ব্যান্ডেল কাটোয়া শাখার যাত্রীদের ভোগান্তি!

Date:

Share post:

সপ্তাহের মাঝের কর্মব্যস্ত দিনের ট্রেন বিভ্রাটে নাকাল যাত্রীরা। রেল সূত্রে খবর আজ ভোরের দিকে একটি হাওড়ামুখী লোকাল ট্রেন কুন্তিঘাট স্টেশন ছাড়ার সময়ে প্যান্টোগ্রাফ ভেঙে যায়। এরপরই ডাউন লাইনে ওভারহেডের তার ছিড়ে পড়ে। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। সমস্যায় পড়েন যাত্রীরা। সকালের ট্রেনে কাটোয়া থেকে শেওড়াফুলি হাটে সব্জি নিয়ে যান কৃষকেরা। সময় মতো পৌঁছতে না পারলে ফসল পচে যাওয়ার আশঙ্কাপ্রকাশ করেন তাঁরা।

রেলের তরফে বলা হয়েছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে আপ লাইন দিয়ে কিছু ডাউন ট্রেন হাওড়াতে পাঠানোর পরিকল্পনা করা হয়। ৩৭৯১২ ডাউন কাটোয়া-হাওড়া লোকাল সকাল ৫টা ১৪ মিনিটে জিরাট স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৮টার পরেও গন্তব্যের উদ্দেশে রওনা দেয়নি। ফলে তার পর তিন জোড়া ট্রেন পর পর দাঁড়িয়ে পড়ে। বেলা যত বেড়েছে ট্রেন দুর্ভোগ ততটাই সমস্যায় ফেলেছে নিত্যযাত্রীদের। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) কৌশিক মিত্র জানান, রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...