Saturday, June 13, 2026

হঠাৎ বাতিল আধার কার্ড! বিতর্ক পূর্ব বর্ধমানের জামালপুরে

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে আধার কার্ড বাতিল করে মানুষকে ভোট দেয়ার অধিকার থেকে সরাতে চাইছে বিজেপি, বৃহস্পতিবার বিধানসভায় এমন অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর মাঝেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর গ্রামে(Jamalpur East Bardhaman)। আচমকাই সেখানকার মানুষের কাছে আধার (Aadhaar card)বাতিলের চিঠি পৌঁছেছে বলে খবর মিলেছে। আতঙ্কিত গ্রামবাসীরা।

সূত্রের খবর জামালপুর থানার জৌগ্রাম, আঝাপুর, আবুজহাটির প্রায় ৮০টি পরিবারের কাছে বৃহস্পতিবার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার চিঠি যায়। সেখানে পরিবারের সদস্যদের আধার কার্ডের নম্বর উল্লেখ করে জানানো হয়েছে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই ওই কার্ডগুলি নিষ্ক্রিয় করে দিয়েছে। পাশাপাশি আধার কার্ড পুনরায় অ্যাক্টিভ করতে নিকটবর্তী ইউআইডিএআই অফিসে যোগাযোগের কথা বলা হয়। বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিচ্ছে জেলা প্রশাসন। গ্রামবাসীরা বলছেন কেন্দ্রীয় সরকার এইভাবে তাঁদের বিপাকে ফেলার চেষ্টা করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সরব হয়ে এলাকাবাসী বলেন, তাঁদের যদি ভোটাধিকার না থাকে তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও থাকা উচিত নয়।


Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...