Thursday, April 2, 2026

নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম রায়ের বিরোধিতা, নয়া পদক্ষেপে মোদি সরকার!

Date:

Share post:

দেশের শীর্ষ আদালতে (Supreme Court) জানিয়ে দিয়েছে নির্বাচনী বন্ড (Electoral Bond) ‘অসাংবিধানিক’। এখানেই শেষ নয় কোন রাজনৈতিক দল গত পাঁচ বছরে কোন শিল্প সংস্থার থেকে কত টাকা চাঁদা পেয়েছে, তা মার্চ মাসেই প্রকাশ্যে আসতে চলেছে। তাই ভয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। এই বন্ড চালু হবার পর সব থেকে বেশি সুযোগ-সুবিধে এবং অর্থ নিজেদের পকেটে পুড়েছে গেরুয়া শিবির। তাই এবার মুখোশ খুলে যাওয়ার ভয় পাচ্ছেন মোদি! বিরোধীরা মনে করছেন এবার অধ্যাদেশ জারি করে সুপ্রিম কোর্টের (SC) এই রায় উল্টে দেওয়ার চেষ্টা করতে পারে বিজেপি (BJP)।

নির্বাচনী বন্ড চালু করার পরে বিজেপি কর্পোরেট সংস্থাগুলিকে নানা সুবিধা পাইয়ে দিয়ে গোপনে মোটা টাকা চাঁদা আদায় করছে বলে বিরোধীরা সরব হয়েছে। ২০১৭ সালের বাজেটে নির্বাচনী বন্ডের ঘোষণা হয়েছিল। ২০১৮-র জানুয়ারি মাসে নির্বাচনী বন্ড চালুর বিজ্ঞপ্তি জারি হয়। পরিসংখ্যান বলছে ২০১৭-১৮ থেকে ২০২২-২৩-এর মধ্যে মোট ১২,০০৮ কোটি টাকার নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে। এর প্রায় ৫৫ শতাংশ অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬,৫৬৪ কোটি টাকা বিজেপির কোষাগারে ঢুকেছে। তাই খুব স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের রায় বিপাকে ফেলেছে মোদি- শাহদের। শীর্ষ আদালত জানিয়েছে আগামী মাসের মধ্যেই কোন পার্টি কত চাঁদা দিয়েছে বিজেপিকে সেই তথ্য সামনে আনতে হবে। বন্ডের বিরুদ্ধে মামলার অন্যতম আইনজীবী কপিল সিব্বলের দাবি, এতে বিজেপির মুখোশ খুলে যাবে। কারণ, কেউ বিনা কারণে বিজেপিকে কোটি কোটি টাকা দেয়নি। ঠিক সেই কারণেই এবার সুপ্রিম কোর্টের রায় উল্টে দেওয়ার চেষ্টা করবে মোদি সরকার এমনটাই আশঙ্কা করছেন বিরোধীরা।


Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...