Friday, April 3, 2026

আগামিকাল বাগানের সামনে নর্থইস্ট, প্রতিপক্ষকে সমীহ হাবাসের

Date:

Share post:

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। প্রতিপক্ষকে হালকা ভাবে নিতে নারাজ বাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। শেষ ম্যাচে গোয়ায় গিয়ে গোয়াকে হারিয়েছে সবুজ-মেরুন। হারের ধাক্কা কাটিয়ে জয়ের স্বরনীতে হাবাসের দল। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে বাগান ব্রিগেড। তবুও ম্যাচের আগে প্রতিপক্ষকে সমীহ হাবাসের। জানিয়ে দিলেন লক্ষ্য তিন পয়েন্ট।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে হাবাস বলেন, “নর্থইস্ট দলে একজন ভাল কোচ আছেন। ভাল দল ওরা। প্রতিপক্ষ হিসেবে কঠিন। ওরা বিভিন্ন সিস্টেমে ঘুরিয়ে ফিরিয়ে খেলছে। ওদের প্রতিপক্ষদের কাউন্টারে ওঠা কঠিন হয়ে যায়। গত ম্যাচে ওরা ভাল খেলেছে, জয়ও পেয়েছে।” এরপর হাবাস আরও বলেন, “ নর্থইস্টের বিরুদ্ধেও আমাদের লক্ষ্য একই, তিন পয়েন্ট অর্জন করা। তিনদিন আগেই গোয়ায় সম্পুর্ণ অন্য আবহাওয়ায় ম্যাচ খেলে, সেখান থেকে ফিরে এসে এই ম্যাচে নামতে হচ্ছে আমাদের। কাজটা কঠিন। তবে কোনও অজুহাত দেব না। আমাদের ম্যাচটা খেলতে হবে। দেখা যাক কাদের নিয়ে শুরু করতে পারি আর কাদের রিজার্ভ বেঞ্চে রাখতে হবে। টেকনিক্যাল স্টাফদের সাহায্য নিয়ে খেলোয়াড় পরিবর্তন করতে হবে ম্যাচে। যাতে সব খেলোয়াড়েরই খেলার সময়ের মধ্যে একটা ভারসাম্য থাকে।“

 

এদিকে আইএসএলের সূচি নিয়ে ক্ষোভ উগরে দিলেন হাবাস। এই নিয়ে বাগান কোচ বলেন, “ পুরো অবাস্তব ব্যাপার এই সূচি। শুধু আমাদের নয়, সব দলের ক্ষেত্রেই এটা দেখা যাচ্ছে। একটা দল সাত দিন বিশ্রাম নিয়ে তারপর এখানে ম্যাচ খেলতে আসছে। আর আমরা দেশের আর এক প্রান্ত গোয়া থেকে ফিরে দু’দিনের মধ্যে ম্যাচ খেলতে নামছি। আমি তো ভাল করে ঘুমোতেই পারিনি। খুব কঠিন এভাবে খেলা। কিন্তু এটার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।শুধু ফুটবলারদের জন্য নয়, দর্শকদের কথাও মাথায় রাখতেই হবে। আমরা প্রায়ই বলি মাঠে কোনও দর্শক হচ্ছে না। আরে দর্শকদের সময়কেও তো গুরুত্ব দিতে হবে। এত ঘন ঘন খেলা দেখলে ওরা ক্লান্ত হয়ে যেতেই পারেন। সবার কথাই মাথায় রাখতে হবে।“

আরও পড়ুন- সরফরাজের দুরন্ত ইনিংস, বাবা নওশাদ খানকে গাড়ি উপহার আনন্দ মাহিন্দ্রার

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...