Saturday, June 13, 2026

রাতের বৃষ্টিতে ফিরল না ঠান্ডা, তাপমাত্রার ঊর্ধ্বমুখী পারদ!

Date:

Share post:

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)পূর্বাভাস মিলিয়ে দিয়ে রাতের কলকাতা (Kolkata Rain) ভিজলো মুষলধারের বৃষ্টিতে। কিন্তু ঠান্ডা ফিরলো কি? উল্টে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা কমে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে। তবে কোথাও কোথাও অল্প বৃষ্টি হতে পারে।

আজ শহরের তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি বেড়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে (বৃহস্পতিবার ছিল ১৯.৫ ডিগ্রি)। তবে মেঘলা আকাশে বেলা বাড়লে গরম অনুভূত হবে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গেও তাপমাত্রার খুব একটা হেরফের হবেনা।শুক্রবার এবং শনিবার শুধুমাত্র দার্জিলিঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। আগামী সপ্তাহে একটি ঘূর্ণাবর্ত বা অক্ষরেখা তৈরির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস।


Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...