Sunday, June 14, 2026

দক্ষিণবঙ্গের এডিজি এবং বারাসতের ডিআইজি বদল

Date:

Share post:

দক্ষিণবঙ্গের এডিজি পদে বদল আনা হল। বদল হয়েছে বারাসতের ডিআইজি পদেও। এই দুই পদের পুলিশকর্তাদের নিয়ন্ত্রণের মধ্যেই পড়ে সন্দেশখালি এলাকা।দক্ষিণবঙ্গের এডিজি পদে ছিলেন সিদ্ধিনাথ গুপ্ত। তাঁর জায়গায় সুপ্রতিম সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সুপ্রতিম এত দিন ছিলেন রাজ্য পুলিশের ট্র্যাফিক ও রোড সেফটির এডিজি ও আইজি পদে। সন্দেশখালি এলাকা বারাসত ডিআইজির নিয়ন্ত্রণাধীন। সেই বারাসতের ডিআইজি পদে থাকা সুমিত কুমারের জায়গায় দায়িত্ব পেয়েছেন ভাস্কর মুখোপাধ্যায়। সুমিতকে ডিআইজি নিরাপত্তা পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ভাস্কর আগে ছিলেন মালদহ রেঞ্জের ডিআইজি।

বছর দুয়েক আগে উত্তর ২৪ পরগনার বাগুইআটিতে দুই স্কুল পড়ুয়া খুন হয়েছিল। সেই ঘটনার পরই বিধাননগর পুলিশ কমিশনারেটের পদ থেকে সরানো হয়েছিল সুপ্রতিমকে। তখন থেকেই রাজ্য পুলিশের ট্র্যাফিক ও রোড সেফটির এডিজি ও আইজিপি পদে ছিলেন সুপ্রতিম। এবার তিনি দক্ষিণবঙ্গের দাযিত্ব পেলেন।

Related articles

লক্ষ্য ভালো নজরদারি: কলকাতা পুলিশে এলাকাভিত্তিক রদবদল

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুষ্ঠু পরিচালনার জন্য রাজ্য...

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...