Saturday, April 4, 2026

ডিউটিতে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনা! পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু পুলিশ কনস্টেবলের

Date:

Share post:

উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam) কেন্দ্রে ডিউটি (Duty) দিতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই পুলিশ কর্মীকে পিষে দিল পিক আপ ভ্যান (Pick Up Van)। ঘটনাস্থলেই সৌভিক শাহ নামে এক কনস্টেবলের মৃত্যু হয়। অপর কনস্টেবল তপন দাস (Tapan Das) আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে (Murshidabad Medical College) চিকিৎসাধীন। দুই কনস্টেবলই ইসলামপুর (Islampur) থানায় কর্মরত বলে খবর। আচমকা এমন দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে দুর্ঘটনার পর পলাতক পিক আপ ভ্যানের চালক ও খালাসি। তারা উত্তর ২৪ পরগনার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ (Police)।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে বাইকে চেপে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ডিউটি দিতে যাচ্ছিলেন সৌভিক ও তপন নামে ওই দুই কনস্টেবল। ইসলামপুরের পাহাড়পুর এলাকার নশিপুর হাই মাদ্রাসায় তাঁদের ডিউটি পড়েছিল বলে খবর। এদিন পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর কিছুটা আগে তাঁরা কিছুক্ষনের জন্য রাস্তার পাশে বাইক রেখে দাঁড়িয়েছিলেন। সেই সময় আচমকাই উল্টোদিক থেকে দ্রুত গতিতে একটি মুরগি বোঝাই পিক আপ ভ্যান এসে সজোরে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌভিকের। এরপর বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তপন দাসকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে খবর। পরিবার সূত্রে খবর, বছর কয়েক আগে পুলিশের চাকরি পেয়েছিলেন সৌভিক। এরপর ধীরে ধীরে সংসারে স্বচ্ছলতা ফিরছিল। ঠিক সেই সময় এমন এক দুর্ঘটনা সবকিছু তছনছ করে দিল। ইতিমধ্যে পরিবারের হাতে মৃত কনস্টেবলের দেহ তুলে দেওয়া হয়েছে। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে ইসলামপুর থানার ব্যারাকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...