Saturday, March 14, 2026

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন জাদেজা

Date:

Share post:

গত বৃহস্পতিবার থেকে রাজকোটে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। আর এই ম্যাচের তৃতীয় ম্যাচে খেলতে নেমে নজির গড়েন রবীন্দ্র জাদেজা। শনিবার রাজকোটে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকে আউট করে নতুন নজির গড়েছেন বাঁহাতি অলরাউন্ডার। স্টোকসকে আউট করতেই দেশের মাটিতে টেস্ট ক্রিকেট ২০০ উইকেট পূর্ণ করলেন জাদেজা।

ভারতের পঞ্চম বোলার হিসাবে নজির গড়লেন জাদেজা। ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের আগে ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে ১৯৯টি উইকেট ছিল জাদেজার। রাজকোটে ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৬৫তম ওভারে স্টোকসকে আউট করে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। জাদেজার আগে ঘরের মাঠে টেস্টে ২০০ বা তার বেশি উইকেট নেওয়ার নজির রয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার কপিল দেব, অনিল কুম্বলে, হরভজন সিং-এর। আছেন রবিচন্দ্রন অশ্বিনও। সব থেকে বেশি ১১৫টি ইনিংসে ৩৫০টি উইকেট রয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলের। ১১২টি ইনিংসে অশ্বিনের ৩৪৭টি, ১০৩টি ইনিংসে হরভজনের ২৬৫টি এবং ১১৯টি ইনিংসে কপিল দেবের ২১৯টি টেস্ট উইকেট রয়েছে ভারতের মাটিতে। শনিবার খেলার শেষে দেশের মাটিতে জাড্ডুর উইকেট সংখ্যা হল ২০১।

আরও পড়ুন- এক গোলে পিছিয়ে থেকেও নর্থইস্টকে ৪-২ গোলে হারাল মোহনবাগান



spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...