Tuesday, June 23, 2026

জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন উর্দু কবি গুলজার এবং সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রামভদ্রাচার্য

Date:

Share post:

এবারের জ্ঞানপীঠ পুরস্কারের ঘোষণা হল শনিবার। ৫৮ তম জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন উর্দু কবি গুলজার এবং সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রামভদ্রাচার্য। জ্ঞানপীঠ পুরস্কার কমিটি জানিয়েছে, সাহিত্যক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য গুলজার এবং রামভদ্রাচার্যকে চয়ন করা হয়েছে এ বছর। বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ উর্দু কবি হিসেবে পরিচিত গুলজার। হিন্দি চলচ্চিত্রেও উল্লেখযোগ্য অবদান রয়েছে তাঁর। ২০০২ সালে সাহিত্য অকাদেমি পুরস্কারও পান উর্দু সাহিত্যে অবদানের জন্য। পাশাপাশি ২০১৩ সালে দাদাসাহেব ফালকে, ২০০৪ সালে পদ্মভূষণও পেয়েছিলেন। জাতীয় পুরস্কারও রয়েছে ঝুলিতে। তাঁর অজস্র সৃষ্টি মানুষের মনে স্মরণীয় হয়ে আছে। তাই বলে বিরতি নেননি। ৮৯ বছর বয়সেও তিনি কবিতা লেখেন। হিন্দি চলচ্চিত্রেও অনন্য সৃষ্টির জন্যও পরিচিত গুলজার। অস্কার এবং গ্র্যামি-জয়ী ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবির বিখ্যাত ‘জয় হো’ গানটির গীতিকার তিনি। পাশাপাশি, ‘মাচিস’, ‘ওমকারা’, ‘দিল সে’, ‘গুরু’ ছবির জন্যও গান লিখেছেন গুলজার। হাত পাকিয়েছেন পরিচালনাতেও। ‘মাচিস’, ‘আঁধি’, ‘পরিচয়’, ‘ইজাজতে’র মতো ছবি তৈরি করেছেন।

চিত্রকূটে তুলসী পীঠের প্রতিষ্ঠা করেন রামভদ্রাচার্য। ধর্মপ্রাণ হিন্দুদের আধ্যাত্মিক গুরু তিনি। শিক্ষাবিদ এবং লেখক হিসেবেও প্রসিদ্ধ। ১০০-র বেশি বই লিখেছেন তিনি। ২০১৫ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। তদানীন্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁকে সম্মানিত করেন। ২২টি ভাষায় পারদর্শী রামভদ্রাচার্য। সংস্কৃত, হিন্দি, অওধি, মৈথিলি ভাষায় লেখালেখি করেছেন।তাকেও এবার জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হবে।

আরও পড়ুন- এক গোলে পিছিয়ে থেকেও নর্থইস্টকে ৪-২ গোলে হারাল মোহনবাগান

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...