Tuesday, June 9, 2026

কক্ষে পৌঁছালো ISRO-র ‘নটিবয়’, খবর দেবে প্রাকৃতিক দুর্যোগের

Date:

Share post:

নির্ধারিত সব অঙ্ক মিলিয়ে দিয়ে নিজের কক্ষপথে পৌঁছে গেল ইসরো-র INSAT-3DS। শনিবার বিকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে বিকাল ৫.৩০ মিনিটে মহাকাশে পাড়ি দেয় ইসরোর রকেট নটিবয়। যা মূলত একটি জিএসএলভি (GSLV) রকেট। লোকসভা ভোটের আগে অবশেষে বিজ্ঞানের কাজে বরাদ্দ কেন্দ্র সরকারের। এতদিন আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট তৈরিতে শিল্পপতীরাই এগিয়ে আসতেন।

 

ভারতীয় বিজ্ঞানীদের তৈরি রকেটগুলির মধ্যে অন্যতম শক্তিশালী রকেট এই জিএসএলভি। এর মাধ্যমে বিভিন্ন ধরনের স্যাটেলাইটকে কক্ষপথে পাঠানো সম্ভব হয়, যেমন যোগাযোগ, দিক নির্দেশ, ভূপৃষ্ঠের সম্পদ খোঁজা ইত্যাদি।

শনিবার সেই জিএসএলভি-র কাঁধে চড়েই কক্ষপথে পৌঁছালো INSAT-3DS। বিকাল ৫.৩৫ মিনিটে রওনা দেয় নটিবয়। ৬.৩০ নাগাদ স্যাটেলাইটের কক্ষপথে পৌঁছানোর বার্তা দেয় ইসরো। মূলত ইসরোর পাঠানো INSAT-3D ও INSAT-3DR, এই দুই স্যাটেলাইটের তৃতীয় সংষ্করণ এই নতুন স্যাটেলাইটটি। ভূপৃষ্ঠ ও সমুদ্র পৃষ্ঠের আবহাওয়ার ধারণা দিয়ে প্রাকৃতিক দুর্যোগের কথা আগাম জানান দেবে এই স্যাটেলাইট। সমুদ্রের আবহাওয়া সংক্রান্ত যে সব তথ্য এতদিন পেতে সমস্যা হত তা দিতে পারবে এই স্যাটেলাইট। বায়ুমণ্ডলের উল্লম্ব ছবি পাওয়া যাবে এর মাধ্যমে। পাশাপাশি এই স্যাটেলাইটের মাধ্যমে খোঁজার কাজ ও উদ্ধার কাজেরও সাহায্য হবে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...