Friday, April 3, 2026

কালো ব্যান্ড পরে মাঠে নামলেন রোহিতরা, কিন্তু কেন?

Date:

Share post:

গত বৃহস্পতিবার থেকে রাজকোটে শুরু ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। আজ তৃতীয় দিন। আর তৃতীয় দিনে কালো ব্যান্ড পরে খেলতে নেমেছেন ভারতীয় ক্রিকেটাররা। আর এই দেখেই প্রশ্ন শুরু হয় কেন হঠাৎ কালো ব্যান্ড পরে মাঠে নামলেন রোহিত শর্মা, মহম্মদ সিরাজরা? এই নিয়ে মুখ খুললো বিসিসিআই। জানাল, দত্তাজিরাও গায়কোয়াডের মৃত্যুর শোকের কারণেই কালো ব্যান্ড পরেছে ভারতীয় দল।

এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়, দত্তাজিরাও গায়কোয়াডের স্মৃতিতে কালো ব্যান্ড পরবে ভারতীয় দলের ক্রিকেটারেরা। কিছু দিন আগেই ভারতের প্রাক্তন অধিনায়ক এবং প্রবীণতম ক্রিকেটারের মৃত্যু হয়।” মঙ্গলবার ৯৫ বছর বয়সে মৃত্যু হয়েছিল দত্তাজিরাওয়ের। তিনিই ছিলেন দেশের প্রবীণতম জীবিত ক্রিকেটার। বরোদায় নিজের বাড়িতে মৃত্যু হয় ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়কের। ১১টি টেস্ট খেলা দত্তজিরাও দলকে নেতৃত্ব দিয়েছিলেন চারটি টেস্টে।

এদিকে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ৩১৯ রানে। বল হাতে ৪ উইকেট মহম্মদ সিরাজের। ১২৬ রানের লিড পায় টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- আজ লাল-হলুদের সামনে হায়দরাবাদ, জয় লক্ষ্য কুয়াদ্রাত

Related articles

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...