Tuesday, June 23, 2026

‘নায়িকা সংবাদ’-এ বিষাদের সুর, প্রয়াত অভিনেত্রী অঞ্জনা ভৌমিক!

Date:

Share post:

চলে গেলেন বাংলা সিনেমার (Bengali movie) বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক (Anjana Bhowmik)। ষাট থেকে আশির দশকের বাংলা সিনেমায় ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি। আজ চোখের জলে অতীত হল সবটাই। এবার অন্য সিনেমার দুনিয়ায় ‘চৌরঙ্গী’র নায়িকা। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী(Actress Anjana Bhowmik)। শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন হাসপাতালে। শনিবার দক্ষিণ কলকাতার (South Kolkata) বেসরকারি হাসপাতালে সকাল ১০.৩০টা নাগাদ তিনি প্রয়াত হন।

উত্তম কুমারের সঙ্গে অঞ্জনা ভৌমিকের অনস্ক্রিন রসায়ন বাঙালি দর্শকের খুব পছন্দের ছিল। সিনেমা থেকে তিনি অনেকদিন দূরে সরে থাকলেও জামাই যিশু সেনগুপ্তর (Jishu U Sengupta) সঙ্গে মাঝেমধ্যেই ইন্ডাস্ট্রি নিয়ে আড্ডা দিতেন। মায়ের মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন নীলাঞ্জনা ও চন্দনা। সেনগুপ্ত পরিবারের পাশাপাশি অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায় সহ ইন্ডাস্ট্রির অন্যান্য অভিনেতারা অঞ্জনা ভৌমিককে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন বলে খবর।

কোচবিহারে মেয়ে অঞ্জনা ভৌমিকের আসল নাম আরতি। কুড়ি বছর বয়সে প্রথম বাংলা সিনেমায় অভিনয় করেন। তখনই নাম বদল। উত্তম কুমারের সঙ্গে তার জুটি যেন একটা আলাদা রসায়ন তৈরি করতো পর্দায়। মহানায়কের সঙ্গে যেমন ‘থানা থেকে আসছি’, ‘ চৌরঙ্গী’, ‘শুক সারী’, ‘রৌদ্র ছায়া’, ‘কখনো মেঘ’, ‘নায়িকার সংবাদ’ এর মতো সিনেমা করেছেন, তেমনই সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘মহাশ্বেতা’ ছবিতে তাঁর অভিনয় নজর কাড়ে দর্শক ও সমালোচকদের। নেভি অফিসার অনিল শর্মাকে বিয়ে করার পর থেকে রুপোলি পর্দার সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন অঞ্জনা। আশির দশকের পর আর সেভাবে তাঁকে বড় পর্দায় দেখা যায়নি। অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া টলিউডে।


Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...