Friday, April 3, 2026

আগাম জামিন চেয়ে এবার বারাসত আদালতের দ্বারস্থ শেখ শাহজাহান

Date:

Share post:

আগাম জামিন (Bail) চেয়ে ফের আদালতের (Court) দ্বারস্থ হলেন শেখ শাহজাহান (Seikh Sahjahan)। গত ৫ জানুয়ারি তাঁর বাড়িতে তল্লাশি অভিযানের সময়ে জনরোষের মুখে পড়েন ইডি (Enforcement DIrectorate) আধিকারিকরা। সেই ঘটনায় ইডি আধিকারিকদের দায়ের করা করা মামলায় আগাম জামিনের আবেদন জানালেন শেখ শাহজাহান। ২৬ ফেব্রুয়ারি বারাসত আদালতে (Barasat District Court) এই মামলার শুনানি হবে জানা গিয়েছে। সূত্রের খবর এদিন আইনজীবী মারফৎ আদালতে আবেদন জানিয়েছেন তিনি।

ইডির উপর হামলার ঘটনার পর ৪৪ দিন কেটে গেলেও এখনও অধরা শেখ শাহজাহান। তার মধ্যে ফের একবার আগাম জামিনের আবেদন জানালেন তিনি। এর আগেও ‘রক্ষাকবচ’ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শেখ শাহজাহান। কিন্তু তাতেও মেলেনি স্বস্তি। তবে রাজ্য প্রশাসন ইতিমধ্যে ঘটনায় যারা দোষী তাদের গ্রেফতার করেছে পুলিশ। তবুও শেখ শাহজাহানের নাগাল পেতে মরিয়া ইডি আধিকারিকরা। গত ৫ জানুয়ারি রেশন বন্টন মামলায় শেখ শাহজাহানের বাড়িতে কোনওরম নোটিশ ছাড়াই তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। সে সময়ে শাহজাহানের বাড়ির দরজার তালা ভাঙতে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়তে হয় আধিকারিকদের। দুই ইডি আধিকারিকের মাথাও ফেটে যায়। ঘটনার পর থেকেই শেখ শাহজাহানকে খুঁজে পেতে মরিয়া ইডি। আর সেকারণেই ফের বারাসত আদালতে জামিনের আবেদন করলেন তিনি।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...