Friday, June 12, 2026

রেশন মামলায় ধৃত শঙ্কর আঢ্যর জামিনের আবেদন পাত্তাই দিল না আদালত

Date:

Share post:

রেশন মামলায় ধৃত শঙ্কর আঢ্যর জামিনের আবেদন পাত্তাই দিল না আদালত। হার্টে ব্লকেজ রয়েছে কিন্তু জেলে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে না বলে শনিবার আদালতে অভিযোগ করেন শঙ্কর। এদিন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান আদালতকে জানিয়েছেন, তাঁর হৃদযন্ত্রের একটি ধমনীতে ৫০ শতাংশ ব্লকেজ রয়েছে। কিন্তু তার চিকিৎসার জন্য যে মেডিক্যাল পরীক্ষাগুলি করানোর দরকার সেগুলি জেলে সম্ভব হচ্ছে না। যদিও শঙ্করের এই অভিযোগ আমল দেননি বিচারক।
এর আগেও জেলের বাইরে চিকিৎসা করাতে চেয়ে আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন শঙ্কর। বলেছিলেন, বেসরকারি হাসপাতালে প্রয়োজনে নিজের টাকা দিয়েই চিকিৎসা করাবেন তিনি। গত ৩ ফেব্রুয়ারি শঙ্করের আইনজীবী আদালতে এই আবেদন করেছিলেন। সেই আবেদনেও সাড়া দেননি বিচারক। বরং বিচারক বলেন, আপনার সমস্যা আগে জেলের চিকিৎসককে বলুন।জেলের চিকিৎসককে জানিয়েও যদি পর্যাপ্ত চিকিৎসা না হয় তখন আমাকে বলবেন।

প্রসঙ্গত, শনিবার রেশন মামলায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শুনানির পাশাপাশি তাঁর ‘সহযোগী’ শঙ্কর আঢ্যের মামলারও শুনানি ছিল। কলকাতার নগর দায়রা আদালতে হাজির ছিলেন শঙ্কর নিজেই। চলতি মাসের প্রথমে তিনি চিঠি লিখে আদালতকে ইডির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। শঙ্কর বলেছিলেন, ইডি তাঁকে ভয় দেখিয়ে বয়ান লিখিয়ে নিয়েছে, যার মধ্যে কিছু তিনি প্রত্যাহার করতে চান। অবশেয ইডি এই অভিযোগে আপত্তি জানিয়েছিল। শনিবার এই মামলাটিরই শুনানি ছিল আদালতে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...