Friday, June 12, 2026

মধ্যরাতে মুখে মাস্ক পরে নির্বিচারে গুলি! নির্মম মৃত্যু ২০ পথকুকুরের

Date:

Share post:

অন্তত ২০টি পথকুকুরের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তেলেঙ্গানার মেহবুবনগরের পোন্নাকল গ্রামে। এধরনের নির্মম ঘটনা কারা ঘটালো তা নিয়ে দ্বিধায় গ্রামবাসীরাও। সেই সময় উপস্থিত গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করে অপরাধীদের খোঁজ চালাচ্ছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে অ্যানিম্যাল ক্রুয়েল্টি অ্যাক্ট ও অস্ত্র আইনে মামলা রুজু করেছে।

তেলেঙ্গানার পোন্নাকল গ্রামের মারাত্মক নৃশংস পথকুকুর মৃত্যুর ঘটনার তদন্তে নেমে ভূতপুর পুলিশ জানতে পারে, রাত দেড়টা থেকে আড়াইটের মধ্যে একটি গাড়ি এসে থামে। সেখান থেকে কয়েকজন মাস্ক পড়া ব্যক্তি নেমে আসে। তারা এলোপাথাড়ি গুলি চালায় কুকুরগুলির ওপর। পাঁচটি কুকুর কোনওভাবে সেই গুলির বৃষ্টির মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রামবাসীদের দাবি, গ্রামের কারো পথকুকুরের ওপর এধরনের আক্রোশ নেই। পাশাপাশি গুলি চালানোর মত ঘটনা এলাকায় তেমন হয়নি। ফলে নিরীহ পথকুকুরকে কে বা কারা মারবে তা নিয়ে তাঁদের কাছেও কোনও উত্তর নেই।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...