Monday, April 6, 2026

ছত্তিশগড়ে মাওবাদী ডেরায় জাতীয় পতাকা তোলার পরই খুন জওয়ান!

Date:

Share post:

একদিকে বিভিন্ন মাওবাদী এলাকায় প্রশাসনিক ক্ষমতা কায়েম করার দাবি করছে ছত্তিশগড়ের (Chhattisgarh) ডবল ইঞ্জিন সরকার। অন্যদিকে একের পর এক মাওবাদী হানায় প্রাণ যাচ্ছে পুলিশ ও সেনাবাহিনীর জওয়ানদের। কার্যত মাওবাদীদের মানিসকতা ও চাহিদার কথা না ভেবেই যে দমনমূলক নীতি নিয়ে কেন্দ্রে ও রাজ্যের সরকার এগোচ্ছে তা বারবার হামলার ঘটনাতেই প্রমাণ হচ্ছে।

কিছুদিন আগে ছত্তিশগড়ের সুকমা এলাকায় ক্যাম্প শুরু করে ভারতীয় সেনা ও ছত্তিশগড় পুলিশের যৌথবাহিনী। সেখানে জাতীয় পতাকাও তোলা হয়। আত্মসমর্পণ করে বেশ কয়েকজন মাওবাদীও। এলাকায় স্পর্শকাতর (sensitive) জায়গা চিহ্নিত করে টহলদারিও চালাচ্ছে সেনা জাওয়ানেরা। তবে তাতে আখেরে যে এলাকার কোনও উপকারই হয়নি, তার প্রমাণ পাওয়া গেল রবিবারই।

বিজাপুরের কুত্রু থানা এলাকায় রবিবার বাজার করতে বেরিয়েছিল ছত্তিশগড় সশস্ত্র বাহিনীর (CAF) একটি দল। সেই সময়ই তাদের উপর আক্রমণ চালায় মাওবাদীরা। মূলত এই বাজার এলাকার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষনের দ্বায়িত্বে ছিল সিএএফ-এর চতুর্থ ব্যাটেলিয়নের (4th battalion) জওয়ানরা। রবিবার সকালে মাওবাদীরা মূলত জওয়ানদের দ্বায়িত্বে থাকা তিজাউরাম ভাউরিয়াকে নিশানা করেই হামলা চালায়। কুড়ুল দিয়ে তাঁকে কোপানো হয়। তবে কাউকে ধরতে পারার আগেই এলাকা ছেড়ে পালায় মাওবাদীরা। ঘটনার খবর পেয়েই পুলিশের বিশেষ বাহিনী এলাকায় পৌঁছায় ও অভিযুক্ত মাওবাদীদের খোঁজে তল্লাশি শুরু করে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...