Friday, April 3, 2026

কেন্দ্রের সঙ্গে বৈঠকের আবহেই বাড়ছে কৃষক মৃত্যু, ৭২ ঘণ্টায় মৃত ২

Date:

Share post:

প্রথম দফার কৃষক বিক্ষোভের সময় মৃত্যু হয়েছিল ৭৫০ কৃষকের। কেন্দ্রের পক্ষ থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও কৃষকদের ওপর নির্মমতার নজির গড়েছে কেন্দ্রের বিজেপি সরকার। দ্বিতীয় দফার আন্দোলনেও একইভাবে কেন্দ্রের দমননীতির শিকার হয়ে মৃত্যু মুখে কৃষকরা। রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বছর সত্তরের মনজিৎ সিংয়ের। এর আগে ১৬ ফেব্রুয়ারি গুরুদাসপুর জেলার বাসিন্দা ৭৮ বছর বয়সী জ্ঞান সিংয়ের মৃত্যুর খবর সামনে আসে। পাঞ্জাব ও হরিয়ানা সীমানায় কৃষক বিক্ষোভ চলাকালীন প্রাণ হারালেন দুই বৃদ্ধ।

রবিবার কনৌরি সীমানার কাছে ভারতীয় কিষাণ ইউনিয়নের হয়ে বিক্ষোভে শামিল হয়েছিলেন পাটিয়ালার কনথালা গ্রামের বাসিন্দা ছিলেন মনজিৎ সিং। সেই সময়ই হৃদরোগে আক্রান্ত হন তিনি। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে রজিন্দ্র হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পরই মনজিৎ সিংকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এর আগে ১৬ ফেব্রুয়ারি গুরুদাসপুর জেলার বাসিন্দা জ্ঞান সিংয়ের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। কেন্দ্রের বিরুদ্ধে চলতি কৃষক বিদ্রোহে এখনও পর্যন্ত প্রাণ হারালেন ২ জন।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...