Sunday, June 7, 2026

অনলাইন কেনাকাটায় মহিলাদের তুলনায় পুরুষরাই বেশি টাকা খরচ করেন! দাবি সমীক্ষায়

Date:

Share post:

এখন অনলাইন কেনাকাটায় ঝোঁক বেশি। আর জানলে অবাক হবেন যে এই অনলাইন কেনাকাটায় এগিয়ে পুরুষরা। সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট্স অফ ম্যানেজমেন্ট আইআইএম আমদাবাদের একটি সমীক্ষায় এই তথ্য সামনে এসেছে। সেই সমীক্ষায় দেখা গিয়েছে, মহিলারা নন পুরুষরাই অনলাইন কেনাকাটাতে বেশি টাকা খরচ করেন।

আইআইএম আমদাবাদ ৩৫ হাজার পুরুষ ও মহিলার ওপর এই সমীক্ষা চালিয়েছে। ২৫টি রাজ্যের বাসিন্দারা এই সমীক্ষায় অংশগ্রহণ করেন। আইআইএমএ সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন (সিডিটি) ‘ডিজিটাল রিটেল চ্যানেল অ্যান্ড কনজিউমারস: দ্য ইন্ডিয়ান পারস্পেকটিভ’ নামে রিপোর্টটি শনিবার প্রকাশ করেন। সমীক্ষায় উঠে এসেছে, পুরুষরা অনলাইন কেনাকাটায় গড়ে ২ হাজার ৪৮৪ টাকা ব্যয় করেন, যা মহিলাদের তুলনায় ৩৬ শতাংশ বেশি। মহিলারা গড়ে খরচ করেন ১ হাজার ৮৩০ টাকা।

সমীক্ষায় আরও উঠে এসেছে, পুরুষরা মোট ৪৭ শতাংশ খরচ করেন পোশাক কেনাকাটায়, ৩৭ শতাংশ খরচ করেন অন্যান্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটায় আর ২৩ শতাংশ খরচ করেন বৈদ্যুতিন যন্ত্র কেনাকাটার পিছনে। অন্য দিকে, মহিলারা মোট ৫৮ শতাংশ খরচ করেন পোশাক কেনাকাটায়, ২৮ শতাংশ খরচ করেন অন্যান্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটায় আর ১৬ শতাংশ খরচ করেন বৈদ্যুতিন যন্ত্র কেনাকাটার জন্য। যদিও অনলাইনে কেনাকাটা করতে পুরুষদের সময় কাটে কম। যেখানে পুরুষেরা গড়ে ৩৪.৪ মিনিট অনলাইনে কেনাকাটা করতে ব্যয় করেন, মহিলারা সেখানে গড়ে ৩৫ মিনিট ব্যয় করেন।
অনলাইনে কেনাকাটা করলেও বেশির ভাগ ভারতীয় কিন্তু নগদেই কেনাকাটা করতে পছন্দ করেন। সমীক্ষায় আরও উঠে এসেছে, প্রায় ৮৭ শতাংশ মানুষ অনলাইনে কেনাকাটা করে ‘ক্যাশ অন ডেলিভারি’ নিতে বেশি পছন্দ করেন।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...