Friday, April 3, 2026

পাকাপাকিভাবে বিদায়ের পথে শীত! কয়েক ঘণ্টার মধ্যেই হাওয়া বদলের ইঙ্গিত আলিপুরের

Date:

Share post:

ফেব্রুয়ারির (February) মাঝপথেই পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে শীত (Winter)। সোমবার আবহাওয়া দফতর (Weather Office) সাফ জানিয়েছে, রাজ্যে আর শীত ফেরার কোনওরকম সম্ভাবনা নেই। তবে পশ্চিমের জেলাগুলোতে এখনও কিছুটা শীতের আমেজ রয়েছে। তবে সোমবারের পর থেকে সেই আমেজটুকু থেকেও বঞ্চিত হবেন সাধারণ মানুষ। হাওয়া অফিস জানিয়েছে সোমবার থেকেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা (Temperature)।  অন্যদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় রাতের তাপমাত্রা অনেকটাই বেড়েছে। আগামী তিন দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে হাওয়া অফিস সাফ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হবে রাজ্যে। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

এদিন হাওয়া অফিসের তরফে সাফ জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে সোমবার শুষ্ক আবহাওয়াই থাকবে। এদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা ও বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব- পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে ঝড়ো হাওয়া।

অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী দুদিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে খবর। শুধুমাত্র দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতেও। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের বাকি জেলায়।

 

 

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...