Saturday, March 14, 2026

‘খালিস্তানি’ মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত, কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি এডিজি দক্ষিণবঙ্গের

Date:

Share post:

কর্তব্যরত শিখ পুলিশ আধিকারিককে ‘খালিস্তানি’ বলে নির্লজ্জ আক্রমণ বিজেপির (BJP)। কড়া আইনি পদক্ষেপ নিচ্ছে রাজ্য পুলিশ। এবিষয় নিয়ে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে জানালেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার (Supratim Sarkar , ADG, South Bengal)। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এডিজি (দক্ষিণবঙ্গ) বলেন, “ওই মন্তব্য অসংবেদনশীল, প্ররোচনামূলক এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা করছি।“ এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

কলকাতা হাইকোর্টের রায় মেনে, মঙ্গলবার সন্দেশখালি রওনা দেন শুভেন্দু। কিন্তু ধামাখালিতে তাঁকে আটকায় পুলিশ। সেই সময় পুলিশ অফিসার জসপ্রীত সিংয়ের সঙ্গে বচসায় জড়ান বিজেপি-র নেতা-কর্মীরা। আর তখনই সেই শিখ আইপিএস অফিসারকে ‘খালিস্তানি‘ জঙ্গি বলে অপমান করেন শুভেন্দুর সঙ্গীরা। সেই সময় তাঁদের আটকানোর কোনও চেষ্টা করতে দেখায় যায়নি শুভেন্দু অধিকারীকে। কর্তব্যরত পুলিশ আধিকারিকদের এভাবে ধর্মের নামে হেয় করার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। এরপরেই বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন সুপ্রতিম সরকার। পাগড়ি পরিহিত কাউকে খালিস্তানি বলে দেগে দেওয়ার তীব্র বিরোধিতা করে ADG, South Bengal বলেন, “ভারতীয় দণ্ডবিধির ২৯৫(এ) ধারায় আইনত পদক্ষেপ করা হবে।“

ক্ষুব্ধ সুপ্রতিম বলেন, “এক জন পাগড়ি পরেন বলে তিনি খলিস্তানি? পুলিশে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই আছেন। সবাই তাঁদের দায়িত্ব পালন করেন। এই ধরনের মন্তব্য ধর্মীয় বিভেদ তৈরি করে। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করব।“

লোকসভা নির্বাচনের আগে রাজ্যে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে বিজেপি- অভিযোগ শাসকদলের। ধর্মের নামে বিভেদ বিজেপি পুরনো চাল। তবে, এবার কর্তব্যরত পুলিশকে ধর্ম নিয়ে আঘাতে তারা চাপে পড়বে বলে করছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...