Monday, April 13, 2026

সচিনের পর এবার ডি.পফেকের শি.কার বিরাট

Date:

Share post:

এবার ডিপফেকের শিকার ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। কয়েকদিন আগে এই ডিপফেকের শিকার হয়েছিলেন সচিন তেন্ডুলকর । আএ এবার সেই তালিকায় যোগ দিলেন বিরাট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে যে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক একটি অনলাইন বেটিং অ্যাপের প্রচার করছেন । শুধু তাই নয়, এই অ্যাপ ব্যবহার করে খুব কম সময়ের মধ্যে প্রচুর অর্থ উপার্জন করা যাবে। এমনটাই দাবি করা হয়েছে সেই বিজ্ঞাপনে। অবশ্য এই ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়ার পরেই তীব্র প্রতিবাদ করে সরব হয়েছেন বিরাট কোহলির অনুগামীরা। যদিও এই নিয়ে কোন মুখ খোলেননি বিরাট নিজে।

সম্প্রতি, ডিপফেক ভিডিও-র শিকার হয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। যা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন সচিন । গত ১৫ জানুয়ারি একটি ভিডিও প্রকাশ করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। সেই ভিডিওতে মাস্টার ব্লাস্টার আবেদন করেছিলেন, “প্রযুক্তি ব্যবহার করে এমন ভুয়ো ভিডিও বানানো হয়েছে। তাই এই ভিডিও দেখলে অবশ্যই তার বিরুদ্ধে রিপোর্ট করুন। কোনও অভিযোগ জমা পড়লে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করতে হবে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকেও। তাঁদের তরফে কোনও ব্যবস্থা না নিলে এমন ডিপফেক ভিডিও আরও বেশি ছড়িয়ে পড়বে।“

আরও পড়ুন- কোথায় আছেন বিরাট-অনুষ্কা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

Related articles

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...