Monday, June 22, 2026

চোপড়ায় চার শিশু মৃত্যু, আজই ঘটনাস্থলে রাজ্যপাল

Date:

Share post:

উত্তর দিনাজপুরের চোপড়ায় (Chopra,North Dinajpur) বিএসএফের কাটা গর্তে মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যু ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। মুখে কুলুপ কেন্দ্রের। তবে বিএসএফের শাস্তির দাবি জানিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূলের (TMC) প্রতিনিধিদল রাজভবনে গিয়ে রাজ্যপালকে চোপড়ায় যাওয়ার কথাও বলে। সেইমতো আজই উত্তর দিনাজপুরের চোপড়ায় সিভি আনন্দ বোস (CV Anand Bose)। আজ সকালেই কিষাণগঞ্জে পৌঁছে যান রাজ্যপাল। স্টেশন থেকে সোজা চলে যান ইসলামপুর গেস্ট হাউসে। সূত্রের খবর কিছুক্ষণের মধ্যেই চোপড়ায় পৌঁছবেন তিনি।

নির্মমভাবে শিশু মৃত্যুর ঘটনায় রাজ্য শিশু সুরক্ষা কমিশনের (WBCPCR) জানিয়েছে যে মাটি কাটার কাজে বিএসএফ-এর কাছে উপযুক্ত কোনও অনুমতি ছিল না। কমিশনের অভিযোগ, BSF-এর দায়িত্বজ্ঞানহীনতার জন্যই এত বড় দুর্ঘটনা ঘটেছে। অথচ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফে এই ঘটনা নিয়ে একটা শব্দও উচ্চারিত হচ্ছে না। উল্টে সন্দেশখালি নিয়ে মিথ্যে অভিযোগ তুলে খবরে ভেসে থাকার চেষ্টা করছেন বিজেপি নেতৃত্বরা। গত সোমবার ইন্দো বাংলাদেশ সীমান্তে দাসপাড়া গ্রামপঞ্চায়েতের চেতনাগছ এলাকায় বিএসএফের কাটা গর্তে পড়ে গিয়ে মাটি চাপা পড়ে চার শিশু মৃত্যুর ঘটনায় সরব তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল সিভি আনন্দ বোসের পাশাপাশি আজ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরাও চোপড়া যাবেন বলে খবর।


Related articles

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...