Saturday, June 13, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দ্বিশতরান করেন যশস্বী জসওয়াল। ২১৪ রানে অপরাজিত থাকেন তিনি। যশস্বী ইনিংস সাজান ১৪টি চার এবং ১২ ছক্কা দিয়ে। আর এই সুবাদের বিশ্বরেকর্ড গড়েন ভারতের তরুণ ওপেনার ব্যাটার। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্টের ছ’টি ইনিংস মিলিয়ে ২২টি ছক্কা মেরেছেন যশস্বী। আর সুবাদে বিশ্বরেকর্ড গড়েন তিনি।

২) সদ্য শেষ হয়েছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। তৃতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড রানে জয় পায় ভারতীয় দল। এই জয়ের সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল রোহিত শর্মার দল। চতুর্থ টেস্ট শুরু ২৩ ফেব্রুয়ারি। রাঁচিতে মুখোমুখি হবে দু’দল। আর সুত্রের খবর চতুর্থ টেস্ট ম্যাচে নেই যশপ্রীত বুমরাহ। দলের সঙ্গে রাজকোট থেকে রাঁচি যাচ্ছেন না তিনি।

৩) বরাবরের মতো এবারও আইপিএল নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।আর এরই মধ্যে বেছে নেওয়া হল আইপিএল-এর সর্বকালের দ্ল। যে দলের অধিনায়ক চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে দলে জায়গা হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মার।

৪) রবিবারই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ি। রঞ্জিট্রফির ম্যাচে বিহারকে হারিয়ে রঞ্জির অভিযানের পাশাপাশি ক্রিকেট কেরিয়ারেও দাড়ি টানেন মনোজ। কেরিয়ারের বিদায়বেলায় ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ওপর নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি।

৫) রিয়াল মাদ্রিদে নাকি যোগ দিতে চলেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে । এমনটাই নিজেদের প্রতিবেদনে বলেছে স্প্যানিস মিডিয়া মার্কারের প্রতিবেদনে। তাদের রির্পোট অনুযায়ী, রিয়াল মাদ্রিদে সই করে ফেলেছেন এমবাপে। ২০২৯ পর্যন্ত সই করেছেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন –Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...