Saturday, March 28, 2026

চোপড়াকাণ্ডে BSF-এর কাছে রিপোর্ট তলব, তৃণমূলের চাপে অবশেষে ঘটনাস্থলে রাজ্যপাল

Date:

Share post:

শাসকদল তৃণমূলের লাগাতার চাপের মুখে অবশেষে চোপড়ার ঘটনায় তৎপর হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিএসএফের গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনায় চোপড়ায় গেলেন বাংলার রাজ্যপাল। পাশাপাশি এই ঘটনায় বিএসএফের কাছে রিপোর্ট তলব করেছেন তিনি। জানা গিয়েছে, ইতিমধ্যেই ইসলামপুর পৌঁছেছেন রাজ্যপাল। সেখান থেকে তিনি রওনা দিয়েছেন চোপড়ার উদ্দেশ্যে।

বিএসএফের খোড়া গর্তে পড়ে সম্প্রতি চোপড়ায় মৃত্যু হয়েছে ৪ শিশুর। এই ঘটনার পর তৃণমূলের তরফে বারবার দাবি করা হয়েছিল রাজ্যপাল যাতে চোপড়ায় যান এবং মৃত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। রাজ্যপাল এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান চোপড়ার ঘটনায় বিএসএফের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে ইতিমধ্যেই। শিগগিরি এই বিষয়ে বিএসএফের আধিকারিকদের সঙ্গে কথা হবে বলেও আশা প্রকাশ করেন রাজ্যপাল। তাঁর কথায়, “চোপড়া নিয়ে বিএসএফের থেকে রিপোর্ট চেয়েছি। আশা করছি বিএসএফের সঙ্গে কথা হবে।”

নির্মমভাবে শিশু মৃত্যুর ঘটনায় রাজ্য শিশু সুরক্ষা কমিশনের (WBCPCR) জানিয়েছে যে মাটি কাটার কাজে বিএসএফ-এর কাছে উপযুক্ত কোনও অনুমতি ছিল না। কমিশনের অভিযোগ, BSF-এর দায়িত্বজ্ঞানহীনতার জন্যই এত বড় দুর্ঘটনা ঘটেছে। অথচ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফে এই ঘটনা নিয়ে একটা শব্দও উচ্চারিত হচ্ছে না। উল্টে সন্দেশখালি নিয়ে মিথ্যে অভিযোগ তুলে খবরে ভেসে থাকার চেষ্টা করছেন বিজেপি নেতৃত্বরা। গত সোমবার ইন্দো বাংলাদেশ সীমান্তে দাসপাড়া গ্রামপঞ্চায়েতের চেতনাগছ এলাকায় বিএসএফের কাটা গর্তে পড়ে গিয়ে মাটি চাপা পড়ে চার শিশু মৃত্যুর ঘটনায় সরব তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল সিভি আনন্দ বোসের পাশাপাশি আজ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরাও চোপড়া যাবেন বলে খবর।

Related articles

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...