Monday, April 6, 2026

কানাইপুরে শিশুমৃত্যুতে চাঞ্চল্যকর মোড়! মাকেই থানায় নিয়ে গেল পুলিশ

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

হুগলির কানাইপুর আদর্শনগর ( Aadarshanagar , kanaipur ) এলাকায় শিশু খুনের ঘটনায় নয়া মোড়। মৃত স্নেহাংশুর (Snehangshu Sharma) মাকে থানায় নিয়ে গেল পুলিশ। সূত্রের খবর জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে উত্তরপাড়া থানায় নিয়ে যায় কানাইপুর ফাঁড়ির পুলিশ। আজই রহস্যের কিনারা হওয়ার সম্ভাবনা।

গত শুক্রবার ভর সন্ধ্যায় নিজের ঘরেই কুপিয়ে খুন হতে হয় এক চতুর্থ শ্রেণীর ছাত্র স্নেহাংশু শর্মাকে। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করে চন্দননগর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। নিহত বালকের স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্রের সঙ্গে মৃতের যে মারামারির ঘটনা ঘটেছিল সেই ঘটনার সঙ্গে কোন যোগাযোগ আছে প্রাথমিক ভাবে কিনা তাও খতিয়ে দেখে পুলিশ। বাড়ির লোকের ওপরে সন্দেহ যাওয়ায় এবার স্নেহাংশুর মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হলো।


Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...