Monday, June 22, 2026

বিয়ের মেনু থেকে মাংস পোলাও বাদ! অভিনবত্বতে চমক দিচ্ছেন রকুল – জ্যাকি

Date:

Share post:

বুধবারে চার হাত এক হতে চলেছে অভিনেত্রী রকুলপ্রীত সিং এবং প্রযোজক- অভিনেতা জ্যাকি ভগনানির (Rakul Preet Singh and Jackky Bhagnani Wedding)। বিয়ের আসর বসবে গোয়ায়। শনিবার রাতেই সপরিবার গোয়ায় উড়ে গিয়েছেন হবু বর-কনে। তবে বলিউডের (Bollywood) চার-পাঁচটা বিয়ের থেকে অনেকটাই ব্যতিক্রমী হয়ে পরিবেশবান্ধব অনুষ্ঠানের আয়োজন করেছেন রকুল -জ্যাকি। সঙ্গীত থেকে শুরু করে, মেহন্দি, গায়ে হলুদ এমনকি বিয়ের সমস্ত উদ্‌যাপনেই এলাহি আয়োজন। তবে ওয়েডিং মেনুতে (Wedding Menu) সকলকে ছাপিয়ে এক বিশেষ অভিনবত্বের চমক তুলে ধরতে চলেছেন বলিউডের এই তারকা যুগল। নিজেদের বিয়েতে মাংস পোলাও নয় বরং গ্লুটেন আর সুগার ফ্রি খাবারের ব্যবস্থা করেছেন রকুল -জ্যাকি (Rakul Preet Singh and Jackky Bhagnani )!

২১ ফেব্রুয়ারি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গ্র্যান্ড ওয়েডিং সেরিমনি হতে চলেছে রকুল- জ্যাকির। বরুণ ধাওয়ান, নাতাশা দালাল, এষা দেওল, ভূমি পেডনেকররা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন গোয়াতে। সৈকতেই বিবাহ বাসর সেজে উঠতে চলেছে। শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। এর মাঝেই প্রকাশ্যে এলো বিয়ে বাড়ির খাবারের মেনু। আর তাতেই চমকে উঠছেন সকলে। ফিটনেস ফ্রিক জ্যাকি আর রকুলের বিয়ের রান্না করতে বিদেশ থেকে শেফ আনা হয়েছে। যেহেতু অতিথিরা প্রত্যেকেই প্রায় স্বাস্থ্য সচেতন, তাই তাঁদের জন্য বিশেষ ধরনের মেনু রাখা হয়েছে। পোলাও- মাংস নয় বরং গ্লুটেন আর সুগার ফ্রি খাবার থাকছে এই বিয়েতে। আন্তর্জাতিক নানা পদের সঙ্গে সুশি খাবারকেও বিশেষভাবে পরিবেশনের পরিকল্পনা চলছে। সব মিলিয়ে জমজমাট বলিউডি বিয়ে বাড়ি।


Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...