Monday, June 22, 2026

সময়ের আগেই ভ্যাপসা গরম? আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা

Date:

Share post:

সোমবার তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩০ ডিগ্রির ঘরে। শীতবিদায়ে বসন্ত আসতে না আসতেই গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। এর মাঝেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস(Weather Department)। বুধ ও বৃহস্পতিতে জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় প্রায় ৩০ ডিগ্রির ঘরে। রাতের দিকে কখনও হালকা ঠান্ডা আবার কখনও ভ্যাপসা গরমে বিঘ্নিত বাঙালির সুখ নিদ্রা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। তবে বুধবার থেকে উত্তর এবং দক্ষিণ ২ বঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামিকাল বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় এবং বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। পাশাপাশি তিনটি জেলায় ঘণ্টায় ৪০ -৫০কিলোমিটার বেগে হাওয়া বইবে বলে জানা যাচ্ছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। সময়ের আগেই ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়ছে।


Related articles

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...