Friday, April 3, 2026

ইউসিএমএএস অ্যাবাকাসের “বিডস ফর পিস” র‌্যালির মাধ্যমে শ্রেষ্ঠত্বের ২০ বছর উদযাপন

Date:

Share post:

ইউসিএমএএস অ্যাবাকাস ৪-১৩ বছর বয়সী শিশুদের মস্তিষ্কের বিকাশে একটি বিশেষজ্ঞ মালয়েশিয়া ভিত্তিক কোম্পানি। “বিডস ফর পিস” র‌্যালির মাধ্যমে এ রাজ্যে তাদের বিকাশের ২০ তম বার্ষিকী উদযাপিত হল। ২০০৪-এ তার কার্যক্রম শুরু করার পর থেকেই ইউসিএমএএস-এর উত্তোরণ ঘটেছে। মানসিক তীক্ষ্ণতা এবং সামগ্রিক মস্তিষ্কের বিকাশের জন্য প্রায় ৮৪টি কেন্দ্র চালু হয়েছে। “বিডস ফর পিস” র‍্যালি, ২০ তম-বার্ষিকী উদযাপনের পটভূমিতে একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান।

ইউসিএমএএস যোধপুর পার্ক সেন্টারে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল শিশুদের পাশাপাশি তাদের অভিভাবক এবং বিশিষ্ট ব্যক্তিত্ব। ছিলেন ইউসিএমএএস পশ্চিমবঙ্গের ডিরেক্টর এন. আনন্দ। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে আমাদের যাত্রা ২০০৪ সালে শুরু হয়েছিল। শিশুদের সামগ্রিক বিকাশের প্রতি আমরা অঙ্গীকার বদ্ধ। আমরা শান্তি, একতা এবং সহানুভূতির মতো মূল্যবোধগুলিকে ভালবাসি। এই র‌্যালিতে ৪-১৩ বছর বয়সী শিশুরা সক্রিয়ভাবে অংশ নেয়। তারা অ্যাবাকাস এবং মানসিক স্বাস্থ্যের বিষয়ে দক্ষতা প্রদর্শন করে। ইউসিএমএএস-এর বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বিকশিত দক্ষতা প্রদর্শন করে তারা। শিশুদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও এক কিলোমিটারের র‍্যালিতে অংশ নেয়।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...