Tuesday, March 31, 2026

ডবল ইঞ্জিনের মধ্যপ্রদেশে আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি! রিপোর্ট সিএজির

Date:

Share post:

বাংলা প্রকৃত প্রাপকের তালিকা দেওয়ার পরও গত কয়েক বছর ধরে আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র। অথচ ডবল ইঞ্জিনের মধ্যপ্রদেশে আবাস যোজনায় অযোগ্যদের টাকা দিয়ে চলেছে মোদি সরকার। এবার এই রিপোর্ট প্রকাশ্যে আনল ভারতের কম্পট্রোলার অডিটর জেনারেল বা সিএজি। যেখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যপক দুর্নীতি। ১,৫০০ এরও বেশি অযোগ্যকে ১৫ কোটি টাকা দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। শুধু তাই নয়, চরম দারিদ্রতায় থাকা এসসি এবং এসটি সম্প্রদায়কে বঞ্চিত করে ৮,০০০ এরও বেশি সচ্ছ্বল পরিবার সরকারি সমস্ত সুবিধা ভোগ করছেন।

দারিদ্র বিমোচনের লক্ষ্যে ২০১৬ সালে পাবলিক হাউজিং প্রোগ্রাম চালু করে মোদি সরকার যার লক্ষ্য ছিল ২০২২ সালের মধ্যে গোটা দেশের সব গ্রামীণ এলাকায় কাঁচা এবং জরাজীর্ণ বাড়িতে বসবাসকারীদের পাকা বাড়ি দেওয়া হবে। তবে এই প্রকল্পের বাস্তব ছবিটা যে কত ভয়াবহ তা উঠে এল বিজেপি শাসিত রাজ্য থেকেই। গত ৮ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশ বিধানসভায় পেশ করা সিএজি রিপোর্ট। যেখানে ২০১৬-২১ সাল পর্যন্ত আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির ছবি উঠে আসে। রিপোর্ট বলছে, এই সময়কালে ২৬ লক্ষ ২৮হাজার ৫২৫টি বাড়ি মঞ্জুর করা হয় এবং ২৪,৭২৩ কোটি টাকা সুবিধাভোগীদের দেওয়া হয়। যার ৮২.৩৫ শতাংশ বাড়ি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে আবাস যোজনায় প্রাপক হতে গেলে যে মাপকাঠি প্রয়োজন তা মানা হয়নি। যাদের বাড়ির টাকা দেওয়া হয়েছে তাঁদের মধ্যে ২,০৩৭ টি পরিবারের ৪ চাকার গাড়ি রয়েছে। এই ২,০৩৭ অযোগ্য সুবিধাভোগীর মধ্যে ১,৫৫৫ জনকে ১৫.৬৬ কোটি টাকার PMAY-G সহায়তা দেওয়া হয়েছে রিপোর্টে জানিয়েছে সিএজি। স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসার পর মুখ পুড়েছে বিজেপি সরকারের।

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...