Wednesday, April 8, 2026

ভোট হিংসায় দ্রুত পদক্ষেপে এয়ার অ্যাম্বুল্যান্স, নির্দেশ নির্বাচন কমিশনের

Date:

Share post:

প্রত্যন্ত এলাকায় নির্বাচনে হিংসার ঘটনায় দ্রুত পদক্ষেপ নিতে লোকসভা নির্বাচনে এয়ার অ্যাম্বুল্যান্স তৈরি রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিবদের কাছে ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছে কমিশন। আগে বিভিন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবহার করলেও লোকসভা নির্বাচনে প্রথমবার এয়ার অ্যাম্বুল্যান্স ব্যবহার করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন।

নির্বাচনে হিংসার ঘটনা দেশের বিভিন্ন প্রান্তে বিরল নয়। পাশাপাশি দেশের অনেক প্রত্যন্ত এলাকায় ভোটকর্মীদের নিরাপত্তার দিকটিও ভাবা হয়েছে এয়ার অ্যাম্বুল্যান্সের নির্দেশিকা নিয়ে। রাজ্যের মুখ্যসচিবকে ইতিমধ্যেই এবিষয়ে নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে কমিশন। একই চিঠি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মতো জেলাতেও পৌঁছেছে। উত্তরাখণ্ডের মতো জেলা যেখানে তুষারপাতের সমস্যা থাকে, অথবা মাওবাদী উপদ্রুত ছত্তিশগড়, মধ্যপ্রদেশে এই অ্যাম্বুল্যান্স রাখা হয়েছিল সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে।

রাজ্য সরকার সম্প্রতি গঙ্গাসাগর মেলার সময় একটি বেসরকারি সংস্থার থেকে এয়ার অ্যাম্বুল্যান্স নিয়ে ব্যবহার করেছিল। নির্বাচন কমিশনের নির্দেশের পর সেই সংস্থার সঙ্গেই যোগাযোগ করা হবে। সরাসরি কমিশন সংস্থার থেকে অ্যাম্বুল্যান্স ভাড়া নেবে। সব রাজ্যই কমিশনের নির্দেশের পর বিশেষ চিকিৎসা সামগ্রী সহ এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখার প্রক্রিয়া শুরু করেছে।

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...