Wednesday, June 24, 2026

ফের বড়সড় সাফল্য পুলিশের! ১২ ঘণ্টা কাটতে না কাটতেই ডেবরায় সস্ত্রীক চিকিৎসক খুনে গ্রেফতার ২

Date:

Share post:

মঙ্গলবার ভরসন্ধেয় রোগী সেজে এসে সস্ত্রীক চিকিৎসককে (Doctor) খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার (Arrest) করল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার পুলিশ (Debra Police)। ঘটনার পর বারো ঘণ্টা কাটতে না কাটতেই পুলিশের জালে দুই অভিযুক্ত। সূত্রের খবর, খুনের পর তাড়াহুড়োর কারণে ফেলে যাওয়া মোটরবাইকের সূত্র ধরেই তদন্ত শুরু করে পুলিশ। তারই ফল মিলল হাতেনাতে। মঙ্গলবার সন্ধের এই ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার নতুন বাজার সংলগ্ন ভগবানবাসান এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম শেখ আলাউদ্দিন (৫৫) এবং হীরা বিবি (৪৭)।

এদিকে পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম ঝাড়েশ্বর সাউ এবং বান্টি মাহাতো। তাঁরা যথাক্রমে কেশপুর থানার বিশ্বনাথপুর গ্রাম এবং খড়্গপুর এলাকার বাসিন্দা। মূলত, আর্থিক লেনদেনের জেরেই এমন বড় দুর্ঘটনা বলেই মনে করছে পুলিশ। মঙ্গলবার ডেবরার নতুনবাজারের ভগবানবাসন এলাকায় নিজের বাড়িতেই খুন হন হাতুড়ে চিকিৎসক শেখ আলাউদ্দিন এবং তাঁর স্ত্রী হীরা বিবি। অভিযোগ, রোগী সেজে বাড়িতে ঢুকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করা হয় ওই চিকিৎসক দম্পতিকে। এদিকে জোড়া খুনের খবর সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে ডেবরা থানা ও ডেবরা-সবং রাজ্য সড়ক অবরোধ করেন এলাকাবাসীরা। পুলিশ সূত্রে খবর, এদিন বাইকে করে দুই দুষ্কৃতী আলাউদ্দিনের বাড়ি এবং চেম্বারে রোগী সেজে আসেন। এরপর আচমকাই ধারালো অস্ত্র দিয়ে ওই চিকিৎসক এবং তাঁর স্ত্রীকে খুন করে দুষ্কৃতীরা। মৃতের ভাইপো শেখ আজহার বলেন, রোগী সেজে এসেছিল দু’জন। তারা খুন করে পালিয়ে গিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পিছনে অন্য কোনও চক্রান্ত রয়েছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...