Wednesday, June 24, 2026

প্রশ্ন রইল জমা, উত্তরপত্র নিয়ে বাড়ি গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী!

Date:

Share post:

উচ্চমাধ্যমিকের অর্থনীতি পরীক্ষা শেষে উত্তরপত্রের বদলে প্রশ্নপত্র জমা দিয়ে বাড়ি গেল এক পরীক্ষার্থী। তাহলে তার উত্তরপত্র গেল কোথায়? খোঁজ করতে করতে শেষে পরীক্ষার্থীর বাড়ির থেকে মিলল সেই উত্তরপত্র। আজব এই ঘটনায় পরীক্ষার্থীর বিরুদ্ধে কী পদক্ষেপ, পরীক্ষা শেষে স্থির করবে উচ্চমাধ্যমিক সংসদ।

মঙ্গলবার উচ্চমাধ্যমিকের অর্থনীতির পরীক্ষা ছিল। শিলিগুড়ির বরদাকান্ত হাইস্কুলের এক পরীক্ষার্থী নিজের উত্তরপত্র জমা দেয়নি। বদলে জমা দিয়ে যায় প্রশ্নপত্র। শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে উত্তরপত্রের বদলে প্রশ্নপত্র জমা দিয়ে যাওয়ার ঘটনা কেন শিক্ষকরা লক্ষ্য করলেন না তা নিয়েও উঠেছে প্রশ্ন।

জেলা উচ্চমাধ্যমিক দফতরে এই তথ্য পৌঁছাতেই খোঁজা শুরু হয় পরীক্ষার্থীকে। রাতেই সেই ছাত্রের বাড়ি থেকে উত্তরপত্র সংগ্রহ করে সংসদ। তবে কেন সে উত্তরপত্র বাড়ি নিয়ে গিয়েছিল তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি এই ছাত্রের অর্থনীতি পরীক্ষা নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষে সিদ্ধান্ত নেবে সংসদ। কীভাবে শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের শিক্ষকদের নজর এড়িয়ে গেল এই ঘটনা তারও তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে দুই শিক্ষককে।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...