Wednesday, June 24, 2026

টেস্ট ক্রিকেটে জোড়া নজিরের সামনে যশস্বী, ভাঙতে পারেন গাভাসকরের ৫৪ বছরের রেকর্ড!

Date:

Share post:

ফের রেকর্ডের সামনে দাঁড়িয়ে যশস্বী জয়সওয়াল। টেস্ট ক্রিকেটে জোড়া নজিরের সামনে যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি ভেঙে দিতে পারেন সুনীল গাভাসকরের ৫৪ বছরের পুরনো একটি রেকর্ড। ছুঁয়ে ফেলতে পারেন বিনোদ কাম্বলির নজিরও।দ্বিপাক্ষিক সিরিজে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি রান করার নজির রয়েছে গাভাসকরের। ১৯৭০-৭১ মরসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে তিনি করেছিলেন ৭৭৪ রান। যা কোনও ভারতীয় ক্রিকেটারের করা দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ রান। দ্বিপাক্ষিক সিরিজে ৭০০ রানের মাইলফলক গাভাসকর স্পর্শ করেছিলেন আরও এক বার। ১৯৭৮-৭৯ মরসুমে ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই করেছিলেন ৭৩২ রান। এ ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটার দ্বিপাক্ষিক সিরিজে ৭০০ রান করতে পারেননি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ৬৯২ রান।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টে যশস্বীর সংগ্রহ ৫৪৫ রান। বাকি দু’টি টেস্টে আর ২৩০ রান করতে পারলেই ভেঙে দেবেন গাভাসকরের ৫৪ বছরের পুরনো রেকর্ড। ভারতের দ্বিতীয় ব্যাটার হিসাবে দ্বিপাক্ষিক সিরিজে ৭০০ রানের মাইলফলক স্পর্শ করতে তরুণ ওপেনিং ব্যাটারের চাই আর ১৫৫ রান।এ ছাড়া রাঁচীতে আরও একটি নজির গড়তে পারেন যশস্বী। কাম্বলি ১৪টি ইনিংসে ১০০০ টেস্ট রান করেছিলেন। যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে যশস্বী ১৩৯ রান করতে পারলে কাম্বলির নজিরও ছুঁয়ে ফেলবেন। এখন দেখার যশস্বী এই দুই নজির ছুঁতে পারেন কিনা। তবে যে ফর্মে আছেন এই ব্যাটার, তাতে এই নজির গড়া মোটেই অসম্ভব নয়।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...