Monday, June 22, 2026

সুরাটের নামী মডেলের মৃত্যুতে আইপিএলের তারকা ক্রিকেটারকে ডেকে পাঠাল পুলিশ

Date:

Share post:

সুরাটের ২৮ বছরের নামী মডেল তানিয়া সিং আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন, সেই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাজস্থানের মেয়ে হলেও সুরাটের ভেসুতে হ্যাপি এলিগ্যান্সে থাকতেন ওই মডেল। সোমবার নিজের ফ্ল্যাট থেকে তানিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও ঘটনা জড়িয়ে রয়েছে, তা নিয়ে তদন্তে নেমেছে ভেসুর পুলিশ। ফোন কল খতিয়ে দেখতে গিয়েই সানরাইজার্স হায়দরাবাদের এক তরুণ ক্রিকেটারের কথা জানতে পেরেছে। সেই অভিষেক শর্মাকেই এ বার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল ভেসু পুলিশ।

জানা গিয়েছে, তানিয়া শেষ ফোনটি অভিষেককে করেছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, অভিষেক এবং তানিয়ার প্রেমের সম্পর্কে কোনও গণ্ডগোল হওয়ায় আত্মহত্যা করেছেন ২৮ বছরের তরুণী। সেই বিষয়ে তদন্তের জন্যই অভিষেককে ডেকে পাঠিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে।হায়দরাবাদ টিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার অভিষেক। টিমের হয়ে ৪৭টা ম্যাচ খেলেছেন। অলরাউন্ডার ক্রিকেটার মোট ৮৯৩ রান করেছেন। স্ট্রাইক রেট ১৩৭.৩৮। রয়েছে চারটে হাফ সেঞ্চুরিও। বাঁ হাতি স্পিনার সঙ্গে নিয়েছেন ৯ উইকেট। এ বার রঞ্জি মরসুমে পাঞ্জাবের হয়ে ৪টে ম্যাচ খেলে ১৯৯ রান করেছেন। এ বারের আইপিএলে চোখ অভিষেকের। হায়দরাবাদ তাঁকে রেখে দিয়েছে। প্যাট কামিন্স, ট্রেভিস হেড, ওয়ানিন্দু হাসারঙ্গাদের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে অরেঞ্জ আর্মিকে আইপিএল জেতাতে চান। তবে ওয়াকিবহালমহলের মত, মার্চে শুরু এবারের আইপিএল। এই কেসে জড়িয়ে গেলে আইপিএলে সমস্যায় পড়তে পারেন এই তরুণ ক্রিকেটার। তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনতে পারে পুলিশ।

 

Related articles

ফুঁসছে তিস্তা, উত্তর সিকিমে ফের বন্যার আশঙ্কা

উত্তর সিকিমে (North Sikkim) টানা ভারী বৃষ্টিপাতের জেরে ক্রমশ উদ্বেগ বাড়ছে। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে তিস্তা নদীর (Teesta...

FIFA World Cup: রেকর্ড সৃষ্টির সামনে মেসি, অস্ট্রিয়ার বিরুদ্ধে বদলাবে আর্জেন্টিনার একাদশ?

বিশ্বকাপে(FIFA World Cup) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার রাতে আর্জেন্টিনা প্রতিপক্ষ অস্ট্রিয়া। প্লে অফ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে...

জেনে নিন সোমবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

নিজেকে বদলে ফেলছেন শুভেন্দু অধিকারী

নিজেকে বদলে ফেলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগা-পাস্তলা নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন। কীভাবে?...