Tuesday, June 9, 2026

কোহলিকে দেখেই অনেকে ক্রিকেট ফিটনেস সম্পর্কে সচেতন হয়েছে: হরভজন

Date:

Share post:

ভারতীয় ক্রিকেটে ফিটনেসের ব্যাপারেও বিরাট কোহলির ধারেকাছে কেউ নেই। কোহলিকে দেখেই অনেকে ক্রিকেট ফিটনেস সম্পর্কে সচেতন হয়েছেন। সে রকমই একটি ঘটনার কথা জানালেন হরভজন সিং। এক সাক্ষাৎকারে ভাজ্জি জানিয়েছেন, জাতীয় দলে থাকার সময় তিনি কাছ থেকে দেখেছেন বিরাটকে। কীভাবে নিজের খাবার নিয়ন্ত্রণে এনে ফিটনেস সচেতন হয়ে উঠেছিলেন কোহলি।হরভজন বলেছেন,যদি ফিটনেসের কথা বলি, তা হলে আপনি আয়নার সামনে নিজের দিকে তাকালেই বুঝতে পারবেন। আপনার মনে হবে যে এটা ঠিক হচ্ছে না। আপনাকে কিছু একটা করতেই হবে। একটা সময় ছিল যখন এক জন মানুষ একাই চারটে লোকের খাবার খেয়ে নিত। যখনই খাবারের ব্যাপারে কথা হত, আমাকে জিজ্ঞাসা করত, পাজি! এই খাবারটা কি অর্ডার করব?

হরভজন আরও জানিয়েছেন, আমি ওর মধ্যে পরিবর্তন দেখতে পেয়ে জিজ্ঞাসা করেছিলাম, এতটা নিয়ন্ত্রণ কেমন করে কর? একটা খাবার খুবই নির্দিষ্ট পরিমাণে খেত ও। সেটাও আবার নির্দিষ্ট সময়ে। নিজের মধ্যে দারুণ শৃঙ্খলা এনেছিল। আমাকেও চেষ্টা করেছিল সেই শৃঙ্খলায় বাঁধতে। কোহলির সঙ্গে খেলা দুটো বছর খুব ভাল গিয়েছে আমার কাছে। কোহলির জন্যই আমি নিজের ফিটনেসের সর্বোচ্চ পর্যায়ে উঠেছি। আমাকে নিয়ে জিমে যাওয়া শুরু করেছিল। আমি ওকে ফিটনেস গুরু বলে ডাকতাম।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...